আজকের দিনেখেলাবিশ্বভারত

Derby Win : জেলকোভিচের গোলে ডার্বি জয়, ৫০ বছর পর ইতিহাস সবুজ-মেরুনের

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ডুরান্ড হারের জবাব আইএফএ শিল্ডে দিল মোহনবাগান (Derby Win)। যুবভারতীতে ডার্বি ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে ২২তম শিল্ড ঘরে তুলল সবুজ-মেরুন। জয়সূচক গোলটি করেন বসনিয়ান স্ট্রাইকার জেলকোভিচ। ১৯৭৬ সালের পর ফের একই মরশুমে (Derby Win)কলকাতা লিগ ও শিল্ড জয়ের ৫০ বছরের ইতিহাস ফেরাল মোহনবাগান। ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ৬ মিনিটেই এগিয়ে যাওয়ার (Derby Win)সুযোগ পায় ইস্টবেঙ্গল। রামিরেজের পাস থেকে বক্সে ঢুকে শট নেন এডমুন্ড, কিন্তু বাঁচিয়ে দেন বিশাল কাইথ। ১৫ মিনিটে পালটা আক্রমণে(Derby Win) যায় মোহনবাগান, লি এরউইনের শট সহজেই তালুবন্দি করেন ফুরবা লাচেনপা।

 

এরপর চাপ বাড়াতে থাকে মোহনবাগান। ৩৬ মিনিটে ছাংতের দূরপাল্লার জোরালো শট দুরন্ত (Derby Win)দক্ষতায় বাঁচান লাচেনপা। পরের মিনিটেই সাহালের নিচু হাফ-ভলিও আটকে দেন তিনি। অবশেষে আসে গোল। ৪৫ মিনিটে ইস্টবেঙ্গল ডিফেন্সের ভুল থেকে বল পান সাহাল, চিপ করে বাড়ান সমিরকে। (Derby Win)সুযোগ বুঝে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন জেলকোভিচ। ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে (Derby Win)মরিয়া ইস্টবেঙ্গল। ৫৫ মিনিটে রামিরেজের পাস থেকে সুযোগ নষ্ট করেন এডমুন্ড। কোচ হাবাস ৫৮ মিনিটে বিষ্ণু ও লোবাকে নামান। অন্যদিকে ৬৬ মিনিটে ট্যাকেলে মাথা ফাটে দ্রাজিচের, তবু লড়াই (Derby Win)ছাড়েননি তিনি।

 

৬৭ মিনিটে জিওলিনস্কির হেড বাঁচিয়ে দলকে রক্ষা করেন বিশাল। শেষ দিকে ফ্রিকিক (Derby Win)পেয়েও কাজে লাগাতে পারেনি লাল-হলুদ। লোবা বারবার বল হারানোয় ছন্দহীন ফুটবলেই শেষ হয় ম্যাচ। শেষ পর্যন্ত ২০২৫-এর পর ২০২৬-এও শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান। নতুন (Derby Win)কোচ পানোসের হাতে এল প্রথম ট্রফি। ডার্বি জিতে ৫০ বছরের ইতিহাস ফেরানোর পাশাপাশি ডুরান্ড হারের মধুর প্রতিশোধও (Derby Win)নিল সবুজ-মেরুন ব্রিগেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *