Maa Flyover : পুজোর আগেই মা উড়ালপুলে বড় বদল! যানজট থাকলে ওঠার আগেই জানতে পারবেন চালক
কিউ ইন্ডিয়া বাংলা কলকাতা;- পুজোর মুখে মা উড়ালপুলে যানজট এড়াতে বড় উদ্যোগ (Maa Flyover ) নিল কলকাতা ট্রাফিক পুলিশ। এখন থেকে উড়ালপুলে গাড়ি ওঠার আগেই ডিসপ্লে বোর্ডে জানা যাবে ওপরে যানজট আছে কি না, বা উড়ালপুল বন্ধ কি না। আগামী সপ্তাহ থেকেই এই ব্যবস্থা চালু হচ্ছে বলে(Maa Flyover ) লালবাজার সূত্রে খবর।
পার্ক সার্কাস থেকে ইএম বাইপাস পর্যন্ত দীর্ঘ মা উড়ালপুলে প্রায়ই (Maa Flyover )গাড়ি খারাপ হয়ে বা দুর্ঘটনার জেরে যানজট তৈরি হয়। বিকল গাড়ি নামাতে যত সময় লাগে, ততক্ষণে লম্বা লাইন পড়ে যায়, বাধ্য হয়ে সাময়িকভাবে উড়ালপুলে গাড়ি ওঠা বন্ধ করতে হয় পুলিশকে। অনেক সময় (Maa Flyover )চালকেরা আগে থেকে বুঝতেই পারেন না, ফলে উড়ালপুলের মুখে এসে আটকে পড়েন। এই সমস্যা মেটাতে দু’ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে(Maa Flyover )। এক, উড়ালপুলের মাঝের ডিভাইডার কেটে বিকল বা(Maa Flyover ) দুর্ঘটনাগ্রস্ত গাড়ি রাখার জন্য আগে তিনটি জায়গা ছিল, এবার আরও তিনটি নতুন জায়গা তৈরি করা হয়েছে। ফলে দ্রুত গাড়ি সরিয়ে (Maa Flyover )যান চলাচল স্বাভাবিক করা যাবে।
দুই, পার্ক সার্কাস এবং ইএম বাইপাস দু’দিকেই উড়ালপুলে (Maa Flyover )ওঠার মুখে বসছে ডিসপ্লে বোর্ড। উড়ালপুলে যানজট বা গাড়ি চলাচল বন্ধ থাকলে সেই তথ্য আগেই দেখিয়ে দেওয়া হবে, যাতে চালকেরা বিকল্প রাস্তা বেছে নিতে পারেন। এছাড়া পরীক্ষামূলকভাবে মা উড়ালপুলে(Maa Flyover ) অটোমেটিক নম্বর প্লেট রিডিং (ANPR) ক্যামেরা বসানোর পরিকল্পনাও রয়েছে, যাতে নিয়ম ভাঙলে দ্রুত গাড়ির তথ্য পাওয়া যায়(Maa Flyover )। পুজোর ভিড়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে মা উড়ালপুল দিয়ে। নতুন ডিসপ্লে ব্যবস্থা ও অতিরিক্ত পার্কিং পকেট চালু হলে অফিস টাইমের যানজট অনেকটাই কমবে বলেই আশা করছে কলকাতা পুলিশ(Maa Flyover )।
