আজকের দিনেবিশ্বভারত

India-China : ভারত-চিনকে একসঙ্গে! ঢাকা মেট্রোর ৫৮ হাজার কোটির মেগা-প্রজেক্টে তারেকের মাস্টারস্ট্রোক

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- একদিকে ভারত, অন্যদিকে চিন — দুই প্রতিবেশীকেই (India-China)পাশে রেখে কূটনৈতিক ভারসাম্যের নিখুঁত খেলা খেললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা মেট্রোরেলের দুটি লাইনের ৮টি প্যাকেজের প্রায় ৫৮ হাজার ৪৭৮ কোটি টাকার (India-China)নির্মাণকাজের বরাত পেল ভারত ও চিন-সহ জাপান এবং দক্ষিণ কোরিয়ার সংস্থাগুলি। বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত(India-China) মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবগুলিতে অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে এমআরটি লাইন-১ (১ম সংশোধিত) প্রকল্পের ছ’টি প্যাকেজের মূল্য ৫৩ হাজার ৯৫৯ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫ (উত্তরা রুট, ১ম সংশোধিত) (India-China)প্রকল্পের দুটি প্যাকেজের মূল্য চার হাজার ৫১৮ কোটি টাকা।

 

ভারতীয় সংস্থাগুলির ভাগে গিয়েছে প্রায় ২৯.৯ শতাংশ কাজ(India-China)। লাইন-১ এর ট্র্যাক ওয়ার্কস ও বৈদ্যুতিক সুবিধার ১১ হাজার ৬৫ কোটি টাকার কাজ পেয়েছে ভারতের এলঅ্যান্ডটি-সুমিটোমো কনসোর্টিয়াম এবং সিগন্যাল, টেলিযোগাযোগ, প্ল্যাটফর্ম স্ক্রিন(India-China) ডোরের ৬ হাজার ৪৪৬ কোটি টাকার কাজ পেয়েছে লারসেন অ্যান্ড টুবরো। দুটি মিলিয়ে ভারত পেয়েছে প্রায় ১৭ হাজার ৫১২ কোটি টাকার কাজ(India-China)।

 

অন্যদিকে চিনের রাষ্ট্রায়ত্ত সংস্থা সিনোহাইড্রো (India-China)করপোরেশন পেয়েছে ৪ হাজার ২৮৫ কোটি টাকার ডিপোর সিভিল ও বিল্ডিংয়ের কাজ। তবে সিংহভাগ কাজ গিয়েছে জাপানের হাতে। লাইন-১ এর সবচেয়ে বড় প্যাকেজ, রামপুরার উত্তর (India-China)থেকে নতুন বাজার পর্যন্ত মেইন লাইন ও স্টেশন নির্মাণের ১৮ হাজার ৩৭ কোটি টাকার কাজ পেয়েছে টোকিও-এমআইএল (India-China)যৌথ উদ্যোগ।

 

বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-র যৌথ অর্থায়নে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মোট ২.০৪ লাখ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করছে। ভারত-চিন-জাপানকে একসঙ্গে কাজে লাগিয়ে তারেক রহমান যে ভারসাম্যের কূটনীতিকেই প্রাধান্য দিচ্ছেন, তা স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *