আজকের দিনেবিশ্ব

Terror Attack : ফ্লাই দুবাই বিমানে ‘সন্ত্রাসী হামলা’, ইরান যোগ নিয়ে মুখ খুললেন নেতানিয়াহু

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ফ্লাই দুবাইয়ের বিমানের ককপিটে হামলার ঘটনাকে (Terror Attack) ‘সন্ত্রাসী হানা’ বলে অভিহিত করেছে ইজরায়েল। এই ঘটনার নেপথ্যে ইরানের হাত রয়েছে কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে। (Terror Attack)এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

 

বুধবার সকালে দুবাই থেকে তেল আভিভের (Terror Attack) উদ্দেশে রওনা দিয়েছিল ফ্লাই দুবাইয়ের এফজেড ১০৭৩ বিমান। চালকের আসনে ছিলেন ক্যাপ্টেন স্মিত মচ্ছর। অভিযোগ, ককপিটের ভিতরেই তাঁর উপর ছুরি দিয়ে এলোপাথাড়ি হামলা চালান সহ-পাইলট। মুহূর্তের মধ্যে প্রায় ১৭ হাজার ৪০০ ফুট নিচে নেমে আসে বিমানটি (Terror Attack)। রক্তে ভেসে যায় ককপিট। তবে অন্যান্য পাইলট ও বিমানকর্মীদের তৎপরতায় বড় দুর্ঘটনা (Terror Attack) এড়ানো যায় এবং সৌদির তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

 

ঘটনাচক্রে ওই বিমানে সিংহভাগ যাত্রীই ছিলেন ইজরায়েলি। (Terror Attack) ফলে ইরান যোগের প্রশ্ন আরও জোরালো হয়েছে। কারণ চলতি বছরের ফেব্রুয়ারিতেই তেহরানে যৌথ হামলা চালিয়েছিল ইজরায়েল ও আমেরিকা, তারপর থেকেই দুই দেশের সংঘাত চরমে (Terror Attack)।

 

মার্কিন প্রথম সারির এক সংবাদমাধ্যমকে (Terror Attack) নেতানিয়াহু বলেন, “হামলাকারীর বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে। তার কোনও সহযোগী রয়েছে কিনা বা এর নেপথ্যে ইরানের হাত রয়েছে কিনা, সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে। এখনই বলা কঠিন।” ইজরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার তদন্তে (Terror Attack) তারাও যোগ দেবে। সহ-পাইলটের উদ্দেশ্য কী ছিল, একা নাকি এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে, (Terror Attack)তা এখন তদন্ত সাপেক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *