Jainkarsha : নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনকে হুঁশিয়ারি জয়শংকরের – সন্ত্রাস নিয়ে দ্বিচারিতা করলে সম্পর্কে ফাটল
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নিউ ইয়র্কে এশিয়া সোসাইটির মঞ্চ থেকে আমেরিকাকে কড়া বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (Jaishankar)। জানালেন, সীমান্ত সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগকে ওয়াশিংটন গুরুত্ব না দিলে দ্বিপাক্ষিক সম্পর্কে (Jaishankar)ফাটল ধরবে।
জয়শংকর বলেন, “পৃথিবীতে খুব কম দেশই রয়েছে, যারা আমাদের(Jaishankar) মতো কয়েক দশক ধরে প্রতিবেশী দেশের রাষ্ট্রীয় মদতে সন্ত্রাসবাদের শিকার।” নাম না নিলেও তাঁর নিশানা পাকিস্তান। তিনি আরও বলেন, বন্ধু রাষ্ট্র যদি এই ইস্যুতে দ্বিচারিতা করে এবং সহমর্মিতার অভাব দেখায়, তবে তার প্রভাব কূটনৈতিক(Jaishankar) সম্পর্কে পড়বেই।
কূটনৈতিক মহলের মতে, ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার (Jaishankar)পর পাকিস্তানকে লাগাতার ছাড় দিচ্ছে আমেরিকা। পহেলগাঁও হামলার পরেও ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে ওয়াশিংটন, যা নয়াদিল্লির কাছে অস্বস্তির কারণ। বিশ্ব কূটনীতির জটিল আবর্তে (Jaishankar)দাঁড়িয়েও সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের অবস্থান যে আপসহীন, জয়শংকরের এই হুঁশিয়ারি তা আরও একবার স্পষ্ট (Jaishankar)করে দিল।
