আজকের দিনেআবহাওয়াভারত

Rain Disaster : সেপ্টেম্বরেও দুর্যোগের কালো মেঘ! ৪৮ ঘণ্টার টানা বৃষ্টিতে উত্তরপ্রদেশে মৃত ১৭, ভাসছে ওড়িশা-বিহার-ছত্তিশগড়

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মরশুমের শুরুতে পূর্বাভাস ছিল বৃষ্টি কম হবে, কিন্তু সব হিসেব উল্টে (Rain Disaster) দিয়ে ভরা সেপ্টেম্বরেও অবিরাম বর্ষণ। গত ৪৮ ঘণ্টার টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর, মধ্য ও পূর্ব ভারত। শুধু উত্তরপ্রদেশেই মৃত্যু হয়েছে(Rain Disaster) ১৭ জনের, ঘরছাড়া হাজার হাজার মানুষ।

 

উত্তরপ্রদেশের ৭৫টি জেলার মধ্যে ৬৩টিতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে বলে(Rain Disaster) জানিয়েছেন রাজ্যের ত্রাণ কমিশনার ভাস্কর যশোদা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লখিমপুর খেরি, সেখানে মৃত্যু হয়েছে ৪ জনের। অযোধ্যায় ২ জন এবং অমেঠী, বস্তী, ফতেহপুর, হামিরপুর, হারদোই, বরাবাঁকি, কানপুর নগরে(Rain Disaster) ১ জন করে মারা গিয়েছেন। বজ্রপাত, গাছ ভেঙে পড়া এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে(Rain Disaster) এই মৃত্যু।

 

প্রবল বর্ষণে ভেসে গিয়েছে বিস্তীর্ণ কৃষিজমি। বন্যার জলে ঘরবাড়ি ডুবে(Rain Disaster) যাওয়ায় হাজার হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। একই ছবি ওড়িশা, বিহার এবং ছত্তিশগড়েও। নদী সংলগ্ন এলাকায় বন্যা ও পাহাড়ে ধস এখন রোজকার ঘটনা। আবহাওয়া দফতরের (Rain Disaster)পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনেও বৃষ্টি থেকে রেহাই নেই। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ (Rain Disaster)দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *