Weather : শক্তি হারাল নিম্নচাপ! দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গের ৬ জেলায় আজও ঝড়বৃষ্টির সতর্কতা
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- অবশেষে স্বস্তি দক্ষিণবঙ্গে। স্থলভাগে ঢুকে শক্তি হারিয়ে দুর্বল হয়েছে গভীর নিম্নচাপটি (Weather)। বর্তমানে দক্ষিণ ছত্তীসগঢ়ের উপর অবস্থান করছে, আগামী ১২ ঘণ্টায় আরও দুর্বল হয়ে নিম্নচাপ অঞ্চলে(Weather) পরিণত হবে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি বুধবার রাতেই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা(Weather) উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করে। বৃহস্পতিবার রাতেই তা সাধারণ নিম্নচাপে পরিণত হয়। আলিপুর আবহাওয়া(Weather) দফতরের দুপুরের বুলেটিন বলছে, বর্তমানে ছত্তীসগঢ়ের রাজধানী রাইপুর থেকে ৮০ কিলোমিটার(Weather) পূর্ব ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে সেটি।
এর প্রভাবে শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব(Weather) জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে সব জায়গায় বৃষ্টি হবে না এবং ভারী বর্ষণের (Weather)কোনও পূর্বাভাস নেই। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বিক্ষিপ্ত (Weather)বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। কোনও জেলাতেই এখন সতর্কতা জারি করা হয়নি এবং সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও কোনও(Weather) নিষেধাজ্ঞা নেই।
অন্যদিকে উত্তরবঙ্গের ছবিটা একেবারে (Weather)উল্টো। দার্জিলিং এবং জলপাইগুড়িতে শনিবার ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির (Weather)সম্ভাবনা রয়েছে। এছাড়াও কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরেও ঝড়বৃষ্টির জন্য সতর্কতা(Weather) জারি করা হয়েছে।
অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমে এলেও উত্তরবঙ্গে (Weather)আপাতত দুর্যোগের আশঙ্কা থেকেই যাচ্ছে। পুজোর মুখে আবহাওয়ার এই বদলে দক্ষিণবঙ্গবাসী কিছুটা স্বস্তি পেলেও উত্তরবঙ্গের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস(Weather)। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে নতুন করে সতর্কতা জারি করা হতে পারে বলেও জানানো হয়েছে।
