India-Uruguay Match : ভালভার্দে, নুনেজরা আসছেন যুবভারতীতে! শুরু ভারত-উরুগুয়ে ম্যাচের টিকিট বিক্রি, জানুন দাম
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- পানামা, ব্রাজিলের পর এবার দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামছে ভারত (India-Uruguay Match)। ৬ অক্টোবর যুবভারতীতে এই হাইভোল্টেজ ম্যাচের টিকিট বিক্রি শুরু হল সোমবার বিকাল ৪টে থেকে (India-Uruguay Match)। টিকিট পাওয়া যাচ্ছে ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো অ্যাপে।
ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, ব্রাজিল ম্যাচের তুলনায় উরুগুয়ে ম্যাচের টিকিটের দাম কিছুটা কম রাখা হয়েছে (India-Uruguay Match)। এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ৭৪৯ টাকা এবং সর্বোচ্চ ৯৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৯৯৯, ১২৯৯, ১৩৯৯, ১৪৯৯, ১৬৯৯, ১৯৯৯ টাকার সাধারণ টিকিট। (India-Uruguay Match)প্রিমিয়াম ক্যাটাগরিতে রয়েছে ২৪৯৯, ৪৯৯৯ ও ৭৪৯৯ টাকার টিকিট। খেলা দেখার সুবিধা, মাঠ থেকে দূরত্ব ও বসার ব্যবস্থার নিরিখে দাম নির্ধারণ করা হয়েছে। একজন সর্বোচ্চ ১০টি টিকিট কিনতে পারবেন (India-Uruguay Match)।
এই ম্যাচ দিয়েই উরুগুয়ের কোচ হিসেবে অভিষেক হচ্ছে দিয়েগো ফোরলানের (India-Uruguay Match)। গত বিশ্বকাপের ২১ জন ফুটবলারকে নিয়ে ভারতে আসছেন তিনি। দলে সবচেয়ে বড় নাম রিয়াল মাদ্রিদ অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে। এছাড়াও থাকছেন রদ্রিগো বেন্তাঙ্কুর, ডারউইন নুনেজ, রোনাল্ড আরাউখো, হোসে মারিয়া জিমেনেজ, ফাকুন্দো পেলিস্ত্রির মতো তারকারা। গোলে থাকবেন সান্তিয়াগো মেলে (India-Uruguay Match)।
ব্রাজিল ম্যাচের মতো উরুগুয়ে ম্যাচ নিয়েও আগ্রহ তুঙ্গে ফুটবলপ্রেমীদের মধ্যে (India-Uruguay Match)। ভালভার্দে, নুনেজদের সামনে ভারতীয় দল কেমন লড়াই দেয়, সেটাই এখন দেখার।
