আজকের দিনেআবহাওয়াপূজা দর্পনবাংলার আয়না

CYCLONE ALERT :ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, পুজোর আগেই লণ্ডভণ্ড হতে পারে বাংলা!

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:– পুজোর আর এক মাসও বাকি নেই, মণ্ডপ তৈরির কাজ জোরকদমে চলছে। তার মধ্যেই আতঙ্ক বাড়াল উপগ্রহ চিত্র (CYCLONE ALERT)। বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, নাম ‘অর্ণব’।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে (CYCLONE ALERT)। সেটি শনিবার সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হতে পারে। আমেরিকান মডেল GFS-এর পূর্বাভাস অনুযায়ী, এটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে (CYCLONE ALERT)। যদিও মৌসম ভবন এখনও একে নিম্নচাপ হিসেবেই দেখছে । ঘূর্ণিঝড় হলে এবার নাম দেবে বাংলাদেশ, নাম হবে অর্ণব।

এদিকে মৌসুমী অক্ষরেখা সৌরাষ্ট্রের নিম্নচাপ এলাকা থেকে রাঁচি ও দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আরও একটি অক্ষরেখা সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত গেছে। এর জেরে রাজ্যজুড়ে নাছোড় বৃষ্টি চলছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি। উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস।

রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও পুজোর আগে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে বাংলার উপকূলে বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। হাওয়া অফিসের নজর এখন আন্দামান সাগরের ওই সিস্টেমের দিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *