আজকের দিনেখেলাবিশ্বভারত

A Major Test Awaits Gambhir : রোহিত নন, নিউজিল্যান্ডে গিলের সঙ্গী যশস্বী! ২০২৭ বিশ্বকাপের আগে বড় পরীক্ষায় গম্ভীররা !

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বদলাতে পারে ভারতের ওপেনিং জুটি। রোহিত শর্মার জায়গায় শুভমান গিলের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে যশস্বী জয়সওয়ালকে। ২০২৭ বিশ্বকাপকে মাথায় রেখেই এই বিকল্প ভাবনা টিম ম্যানেজমেন্টের।(A Major Test Awaits Gambhir)

সূত্রের খবর, চলতি বছরের শেষে নিউজিল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে যশস্বীকে ওপেনার হিসেবে পরখ করতে চায় ভারত। ৪ নভেম্বর থেকে শুরু হবে সেই সিরিজ। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ওয়ানডে সিরিজে ব্যাকআপ ওপেনার হিসেবে রাখা হয়েছে তাঁকে।

যদিও রোহিত এখনই বাতিলের খাতায় নন। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডেতে এখনও রয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জয় এবং লর্ডসে ১৩৮ রানের ইনিংসের পর ফিটনেস ধরে রাখতে পারলে ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনাতেও থাকবেন তিনি। তবে নিউজিল্যান্ড সফরে রোহিত খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।(A Major Test Awaits Gambhir)

সেখানেই সুযোগ আসতে পারে যশস্বীর সামনে। শেষ ওয়ানডে খেলেছিলেন জুনে আফগানিস্তানের বিরুদ্ধে, শেষ ৩ ওয়ানডের মধ্যে ২টিতেই সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই ওপেনার।

গিল-যশস্বী জুটি কতটা কার্যকর, তা বুঝতেই কিউয়িদের কঠিন পরিবেশে তরুণ ওপেনারকে বড় মঞ্চ দিতে চাইছে ভারতীয় ম্যানেজমেন্ট, যা হতে পারে ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির বড় পদক্ষেপ।(A Major Test Awaits Gambhir)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *