ভারত

দুই স্ত্রী! তারপরেও লিভ-ইন পার্টনারকে খুন যুবকের

কিউ ইন্ডিয়া বাংলাঃ লিভ ইন পার্টনারকে খুন করে ট্রাঙ্কে ভরে, জ্বালিয়ে দিল অবসরপ্রাপ্ত এক রেলকর্মী। শুধু তাই নয়, সেই পোড়া দেহের ছাই নদীর জলে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে সে। কিন্তু তার জন্য তাকে একটি গাড়ি ভাড়া করতে হয়। গাড়ি চালকের সন্দেহ হতেই ভেস্তে যায় তার সব প্ল্যান। ততক্ষণে গাড়ির চালক পুলিসকে ফোন করে দেন। পুলিশ এসে বাক্সে রাখা পোড়া দেহাংশ এসে উদ্ধার করে। ততক্ষণে ওই ব্যক্তি পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। নিহত ওই মহিলার প্রাক্তন স্বামী পুলিশ এফআইআর দায়ের করেছেন।

অভিযুক্ত ব্যক্তি রাম সিং পারিহার। এদিকে ঘটনায় যুক্ত সন্দেহে ইতিমধ্যে অভিযুক্তের ছেলে-সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে অভিযুক্তদের খোঁজ। অন্যদিকে কেন এই খুন তাও খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে ওই অভিযুক্তের দুই স্ত্রী রয়েছে। আছে সন্তানও। এরপরেও এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়ায় ওই ব্যক্তি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রীতি প্রায়সময়ই ওই ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করত। লক্ষাধিক টাকাও নিয়েছিল। সম্প্রতিই আবার টাকা চাইতেই লিভ ইন সঙ্গীকে খুন করেন রাম সিং। চলতি মাসের ৮ তারিখ নৃশংসভাবে ওই মহিলাকে খুন করে ওই ব্যক্তি। এর পরে ওই মহিলার দেহ ত্রিপলে মুড়ে একটি জায়গায় লুকিয়ে রাখে রাম সিং। পরে দেহ পুড়িয়ে বাক্সের মধ্যে রেখে দেওয়া হয়। প্রমাণ লোপাটের জন্য দেহাংশ এবং ছাই নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করে অভিযুক্ত রাম সিং।

পুলিশের দাবি, ওই মহিলার দেহ পড়ানোর পরেই বাক্সটি দ্বিতীয় স্ত্রী গীতার কাছে পৌঁছে দিয়েছিল রাম সিং। এক্ষেত্রে তাঁর ছেলে সাহায্য করেছিল। এমনকী এই কাজ করতে একটি গাড়িও বুক করেছিল অভিযুক্ত এবং তাঁর ছেলে। কিন্তু সেই বাক্স দেখে সন্দেহ হয় চালকের। সঙ্গে সঙ্গে গোটা ঘটনা পুলিশকে ফোন করে জানান তিনি। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *