খেলাবিশ্বভারত

Cricket : ব্যর্থ হল বিরাট কোহলি – হর্ষিত রানার লড়াই ….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ইন্দোর এর হোলকার স্টেডিয়ামে শেষ ম্যাচ হেরে লজ্জার নজির স্থাপন ভারতের । ভারত দেশের মাটিতে প্রথমবারের জন্য ওয়ানডে সিরিজ হারল নিউজিল্যান্ডের কাছে। এদিন টস জেতেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল । টসে জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান তিনি। ৫৮ রানের মধ্যে তিন উইকেট হারালেও ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস ম্যাচের হাল ধরেন কিউইদের হয়ে । এই দুই ব্যাটার নিজেদের মধ্যে ২১৯ রানের পার্টনারশিপ তৈরি করেন । দুজনেই সেঞ্চুরি করেন এই ম্যাচে । ১৩৭ রান করে আউট হন মিচেল ও অপরদিকে ১০৭ রান করেন গ্লেন ফিলিপস । ভারতের বোলিং ব্যর্থতায় নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে নিউজিল্যান্ড। ভারতের হয়ে ৩ টি করে উইকেট নেন অর্শদীপ সিং ও হর্ষিত রানা । রান তাড়া করতে নেমে ৪৫ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে ভারত । রোহিত শর্মা ১১ ও অধিনায়ক গিল ২৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান । নীতিশ কুমার রেড্ডি ৫৩ রান করলেও রানের দেখা পাননি কে এল রাহুল, শ্রেয়স আয়ার । একা হাতে ম্যাচটাকে টেনে নিয়ে যান বিশ্ব ক্রিকেটের পোস্টার বয় বিরাট কিং কোহলি। তাকে অন্য কোনো ব্যাটার যোগ্য সংগত দিতে পারেনি । হর্ষিত রানা সপ্তম উইকেটে বিরাটের সাথে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। শতরান করেন বিরাট এবং আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে নিজের প্রথম অর্ধশতরান করেন হর্ষিত । কোহলি ১২৪ ও রানা ৫২ রানে আউট হয়ে ফিরতেই ম্যাচ থেকে হারিয়ে যায় মেন ইন ব্লু। এই দুইজন ভারতকে প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। ৪১ রানে ম্যাচ হেরে সিরিজ খোয়ায় টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতীয় দলের ফিল্ডিং ও বোলিং ব্যর্থতাকে কাঠগড়ায় দাঁড় করান ক্রিকেট বিশেষজ্ঞরা ।জসপ্রিত বুমরা – মহম্মদ শামি বিহীন ভারতীয় বোলিং লাইন আপ কতটা নির্বিষ তা এই সিরিজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।এই ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার পান কিউই ব্যাটার ড্যারেল মিচেল । তিনি এই ৩ ম্যাচের সিরিজে মোট ৩৫২ রান করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *