আজকের দিনেবিশ্বভারত

Nepal-India : অবশেষে নতি স্বীকার কাঠমান্ডুর, ভারতের সাহায্য নিতে রাজি নেপাল – এখনও নিখোঁজ ৩২০ ভারতীয় !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:-নেপালে প্রকৃতির তাণ্ডবে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে, নিখোঁজ হাজারেরও বেশি। ভয়াবহ পরিস্থিতিতে প্রথমে বিদেশি সাহায্য নিতে অস্বীকার করলেও, আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে অবস্থান বদলালো কাঠমান্ডু। ভারত-সহ বিদেশি সাহায্য নিতে রাজি হয়েছে নেপাল সরকার।(Nepal-India)

শুক্রবার রাতে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, নেপালে এখনও ৩২০ জন ভারতীয়র খোঁজ পাওয়া যায়নি বা যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

চিন থেকে নেপালে পৌঁছনো ১৪৯ জন ভারতীয় নাগরিকের নামের তালিকা প্রকাশ করেছে বিদেশমন্ত্রক। এখনও প্রায় ৪০০ জন ভারতীয় নিরাপদে চিনে রয়েছেন, যাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে দিল্লি।(Nepal-India)

এখন পর্যন্ত ৮৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, যার মধ্যে ২১ জন নিরাপদে তামিলনাড়ুতে ফিরেছেন। উদ্ধার হওয়াদের মধ্যে ৬৩ জন ত্রিশূলি-১ প্রজেক্টে কর্মরত ছিলেন।

এর আগে শুক্রবার দুপুরে নেপালের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী জানিয়েছিলেন, আপাতত বিদেশি সাহায্যের প্রয়োজন নেই। কিন্তু বহু দেশের নাগরিক নিখোঁজ থাকায় আন্তর্জাতিক মহলের চাপ বাড়তে থাকে। সেই চাপের মুখেই শেষ পর্যন্ত বিদেশি সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিল নেপাল।(Nepal-India)

উদ্ধারকার্য জোরকদমে চললেও দুর্গম এলাকা ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাতে দিল্লি ও কাঠমান্ডু যৌথভাবে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *