আজকের দিনেভারত

AMIT SHAH : দেশটা ধর্মশালা নয়! অনুপ্রবেশ নিয়ে কড়া হুঁশিয়ারি অমিত শাহর, পেশ করলেন ২০ বছরের ব্লু প্রিন্ট

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- অনুপ্রবেশমুক্ত ভারত গড়তে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (AMIT SHAH) । দিল্লিতে গোয়েন্দা ব্যুরোর জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের সমাপনী অধিবেশনে আগামী দুই দশকের জন্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ব্লু প্রিন্ট পেশ করলেন তিনি। সাফ জানালেন, “ভারত কোনও ধর্মশালা নয়।”

সম্মেলনে অমিত শাহ (AMIT SHAH) বলেন, যদি আগের সরকারগুলি মাদক পাচার, নক্সালবাদ এবং উত্তর-পূর্বের অশান্তি নিয়ে সময় থাকতে কার্যকরী পদক্ষেপ করত, তাহলে দেশকে এত কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হত না। অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তা, অর্থনীতি এবং জনবিন্যাসের জন্য মারাত্মক হুমকি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান(AMIT SHAH) , গত আট মাসে ভারতের সমস্ত স্থলসীমান্তবর্তী রাজ্যগুলির সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে কেন্দ্র, যার মূল উদ্দেশ্য যত দ্রুত সম্ভব দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করা। তাঁর কথায়, “এই দেশে বসবাস করার এবং সুবিধা পাওয়ার অধিকার কেবল ভারতের নাগরিকদেরই রয়েছে।” পাশাপাশি তিনি দাবি করেন, দেশ ইতিমধ্যেই তিনটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ হটস্পট থেকে মুক্তি পেয়েছে।

উন্নত ভারতের লক্ষ্যে দীর্ঘমেয়াদী সুরক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী (AMIT SHAH) বলেন, অন্তত ১৫-২০ বছরের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করা দরকার। অনুপ্রবেশমুক্ত না হলে দেশ উন্নত দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *