VLADIMIR PUTIN : সেপ্টেম্বরেই ভারতে পুতিন! মস্কোয় প্রধানমন্ত্রী মোদীর বার্তা পৌঁছে দিলেন জয়শংকর
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- সেপ্টেম্বরেই ভারতে আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (VLADIMIR PUTIN) । মস্কো সফরের দ্বিতীয় দিনে ক্রেমলিনে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে দিল্লি সফরের আমন্ত্রণ জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
জানা গিয়েছে ,আগামী ১২ এবং ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিকস সম্মেলন। সেই সম্মেলনে যোগ দিতে পুতিন (VLADIMIR PUTIN) ভারতে আসতে পারেন বলে আগেই জল্পনা ছিল, জয়শংকরের সফরে সেই সম্ভাবনা আরও জোরালো হলো।
এদিন ক্রেমলিনে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা ব্যক্তিগত চিঠি পুতিনের হাতে তুলে দেন জয়শংকর। তিনি জানান, শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনের ফাঁকে এবং ব্রিকস সম্মেলনের সময় আলাদা করে পুতিনের সঙ্গে বৈঠক করতে আগ্রহী মোদি। (VLADIMIR PUTIN)
বৈঠকে পরমাণু সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য, জ্বালানি, সার এবং আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহণ করিডোর (INSTC) নিয়ে আলোচনা হয়। বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, জয়শংকর বলেন, “আমাদের অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, জ্বালানি, সার, পরমাণু এবং দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যান্য ক্ষেত্র নিয়ে বিস্তারিত কথা বলতে পেরে আমি আনন্দিত।”
মোদির দূত হিসাবে পুতিনকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন জয়শংকর। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরেই দিল্লিতে দেখা যাবে মোদি-পুতিন দ্বিপাক্ষিক বৈঠক, যা আন্তর্জাতিক কূটনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
