আজকের দিনেবিশ্ব

DONALD TRUMP : H-1B ভিসায় ফের কোপ! ফি বাড়ানোর পথে ট্রাম্প সরকার, চিন্তায় ভারতীয়রা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মার্কিন মুলুকে থাকা ভারতীয়দের জন্য ফের বড় ধাক্কা আসতে চলেছে। H-1B ভিসা এবং অপটিক্যাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (OPT)-এর ফি বাড়ানোর পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্পের সরকার (DONALD TRUMP)।

আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই মর্মে একটি নতুন প্রস্তাব আনার তোড়জোড় শুরু করেছে বলে সূত্রের খবর (DONALD TRUMP)। যদিও প্রস্তাবটি এখনও পর্যালোচনাধীন রয়েছে এবং নতুন ফি-র পরিমাণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এই সিদ্ধান্ত ভারতীয়দের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ H-1B ভিসার ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল ভারতীয়রাই। USCIS-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে মোট H-1B ভিসার আবেদনকারীদের মধ্যে ৭১ শতাংশই ছিলেন ভারতীয়। মূলত তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত বহু ভারতীয় এই ভিসার মাধ্যমে আমেরিকায় কাজ করেন।

অন্যদিকে, আমেরিকায় পড়তে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য F-1 ভিসার পর OPT হল কাজের প্রধান সুযোগ। পড়াশোনার সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য কাজ করার অনুমতি দেয় এই কর্মসূচি। এর জন্যও ফি দিতে হয়। সূত্রের খবর, H-1B-র পাশাপাশি OPT-র ফি-ও বাড়ানো হবে, ফলে সরাসরি খরচ বাড়বে ভারতীয় পড়ুয়াদেরও (DONALD TRUMP)।

 

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে H-1B ভিসার সঙ্গে এককালীন ১ লক্ষ ডলার ফি ধার্য করেছিলেন ট্রাম্প, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯৫ লক্ষ টাকারও বেশি। কিন্তু চলতি বছরের শুরুতেই মার্কিন আদালত সেই ফি বাতিল করে দেয়। আদালত জানায়, এই ধরনের ফি আসলে করের সমতুল্য, যা কার্যকর করতে হলে কংগ্রেসের অনুমতি প্রয়োজন, যা ট্রাম্প প্রশাসন নেয়নি। আইনি এক্তিয়ার ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে তা বাতিল হয়। ফলে আদালতের রায়ে সাময়িক স্বস্তি মিললেও নতুন প্রস্তাবে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *