আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Attempted To Murder : পুরনো শত্রুতার জেরে ব্যান্ডেলে যুবককে গলায় কোপ, খুনের চেষ্টা, আটক ২ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- পুরনো শত্রুতার জেরে ফের রক্তাক্ত হুগলির ব্যান্ডেল। ক্লাবের খাওয়া-দাওয়ার অনুষ্ঠানে বচসার জেরে এক যুবকের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে খুনের চেষ্টার অভিযোগ। ঘটনায় গুরুতর জখম ২ জন। ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত প্রায় ১০টা নাগাদ হুগলি-চুঁচুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম বলাগড়ের দাসপাড়ায় স্থানীয় একটি ক্লাবে খাওয়া-দাওয়ার অনুষ্ঠান চলছিল। অভিযোগ, সেই সময় পুরনো বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হতেই এক যুবকের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়।

পরিবারের দাবি, পশ্চিম বলাগড়ের বাসিন্দা উত্তম দাস ও শুভ দাসের সঙ্গে রাহুল দাসের দীর্ঘদিনের পুরনো বিবাদ ছিল। সেই বিবাদের জেরেই এদিনের হামলা।

ঘটনায় রক্তাক্ত অবস্থায় রাহুল দাস ও অভিজিৎ মিত্রকে উদ্ধার করে স্থানীয়রাই তড়িঘড়ি ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

আহত রাহুল দাসের পরিবারের অভিযোগ, অভিযুক্তরা সকলেই স্থানীয় বিজেপি কর্মী।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা এবং চুঁচুড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় অভিযুক্ত দুই যুবককে ইতিমধ্যেই আটক করা হয়েছে।

পুরনো বিবাদের জেরে ব্যান্ডেলে এই হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। হামলার প্রকৃত কারণ এবং ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। দুই পরিবারের পক্ষ থেকেই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *