আজকের দিনেআবহাওয়াতিলোত্তমাবাংলার আয়না

Weather : নিম্নচাপের জেরে শ্রাবণের শেষেও ভাসবে দক্ষিণবঙ্গ! সমুদ্রে নিষেধাজ্ঞা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- শ্রাবণ শেষ হতে আর কয়েকদিন বাকি। তার আগেই ফের নিম্নচাপের কাঁটা বঙ্গে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনায় মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি ১১ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে বুধবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি করবে। একইসঙ্গে মৌসুমী অক্ষরেখা বিকানীর থেকে মধ্যপ্রদেশ, ডালটনগঞ্জ হয়ে দিঘার উপর দিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই জোড়া কারণেই বৃষ্টি বাড়বে।

আজ মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। কলকাতা, হাওড়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি, সঙ্গে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া।
শুক্রবার পর্যন্ত উপকূল ও পশ্চিমের জেলায় ভারী বৃষ্টি। শনি-রবি বিক্ষিপ্ত হালকা বৃষ্টি।

উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সতর্কতা নেই। নিচের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা-মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা।
বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া।

কলকাতায় মঙ্গল ও বুধবার কয়েক পশলা হালকা-মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। সোমবার ৬২.৮ মিমি বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ৩৩.২ ডিগ্রি, সর্বনিম্ন ২৫.৭ ডিগ্রি।

নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জেরে শ্রাবণের শেষেও দক্ষিণবঙ্গে জল জমা ও যাতায়াতে সমস্যা হতে পারে। আবহাওয়া দপ্তরের পরামর্শ মেনে অপ্রয়োজনে বাইরে না বেরোনো এবং সমুদ্র এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *