আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Self-Enumeration : আজ থেকে শুরু ডিজিটাল জনগণনা, ১৫ আগস্ট পর্যন্ত চলবে ‘সেল্ফ এনুমারেশন’ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আজ শনিবার থেকে দেশজুড়ে শুরু হল ডিজিটাল ‘সেল্ফ এনুমারেশন’। বাংলায় প্রথম ধাপে নাগরিকরা নিজেরাই অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন। কলকাতায় এই কাজে যুক্ত করা হয়েছে প্রায় ৭০ সরকারি-সাহায্যপ্রাপ্ত ও ৩০ বেসরকারি স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের। লক্ষ্য, ১৫ আগস্টের মধ্যে ২৫-৩০ লক্ষ মানুষকে অনলাইনে আনা।

শুক্রবার কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে জানান, প্রতিটি ক্লাসে একজন ‘সেন্সাস প্রিফেক্ট’ নিয়োগ করা হয়েছে। প্রযুক্তি-সচেতন এই শিক্ষার্থীরা নিজের পরিবারের পাশাপাশি আরও ১০টি পরিবারকে অনলাইনে সেল্ফ এনুমারেশনে উৎসাহিত করবে।

https://se.census.gov.in পোর্টালে ঢুকে মাত্র ১০ মিনিটে ৩৪টি প্রশ্নের উত্তর দিয়ে ফর্ম পূরণ করা যাবে। এখানে বাড়ি গণনার পাশাপাশি ‘হাঁড়ি গণনা’র তথ্যও দিতে হবে। ফর্ম পূরণের পর মোবাইল বা ই-মেলে ১১ সংখ্যার ‘SEID’ আসবে। সেটি যত্ন করে রেখে দিতে হবে। পরে বাড়িতে গণনাকর্মী এলে এই SEID দেখাতে হবে।

কলকাতায় কাজের জন্য ৮,২০০ জন এনুমারেটর ও ১,৪০ জন সুপারভাইজার নিযুক্ত করা হয়েছে।

যাঁরা অনলাইনে করতে পারবেন না তাঁদের কী হবে?
চিন্তা নেই। ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ‘ফিল্ড-এনুমারেশন’ হবে। সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ করিয়ে নেবেন। এরপর দ্বিতীয় দফায় লিঙ্গভিত্তিক জনগণনা শুরু হবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে।

স্বাধীনতার পর এটি দেশের অষ্টম জনগণনা। এবারই প্রথম বড় আকারে ‘স্ব-সুমারি’। স্কুলের ছাত্রছাত্রীদের যুক্ত করে ডিজিটাল প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করার চেষ্টা করছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *