আজকের দিনেবাংলার আয়নাযেদিকে দু-চোখ যায়

Tiger-Sundarbans : গত বছরের তুলনায় সুন্দরবনে বাড়ল বাঘের সংখ্যা, উচ্ছ্বসিত রাজনৈতিক নেতৃত্ব থেকে সমাজসেবীরা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- আবারও সুখবর দিল সুন্দরবন। ব্যাঘ্র প্রকল্পের সাম্প্রতিক সমীক্ষায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়েছে। ক্যামেরায় বাঘিনী ও শাবকদের ছবি মিলতেই খুশির হাওয়া বনদপ্তর থেকে রাজনৈতিক মহল, সমাজসেবী সবার মধ্যে।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪১০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সমীক্ষা চালানো হয়। সঠিক পরিসংখ্যান পেতে জঙ্গলের বিভিন্ন প্রান্তে ১৪৮৪টি অত্যাধুনিক স্বয়ংক্রিয় ক্যামেরা বসানো হয়েছিল। শুধু ব্যাঘ্র প্রকল্প এলাকা নয়, বনদপ্তরের অধীনস্থ এলাকাতেও ক্যামেরা বসানো হয়। সেখানে ধরা পড়ে একের পর এক পূর্ণ বয়স্ক বাঘের ছবি এবং সঙ্গে তাদের বাচ্চা। ক্যামেরায় তোলা হাজার হাজার ছবি বিশ্লেষণের জন্য পাঠানো হয় ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটিতে। সেখান থেকেই বাঘের সঠিক সংখ্যা নির্ধারণ করা হয়েছে। সমীক্ষায় দেখা গেছে সুন্দরবনে বর্তমানে ১০টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ১০৫টি। অর্থাৎ এক বছরে ৫টি বাঘ বেড়েছে।

সর্বশেষ কয়েক বছর ধরে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে প্রতিবছর সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে। ২০১৮ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৮টি। ২০১৯ ও ২০২০ সালে তা বেড়ে হয় ৯৬টি। ২০২১-২২ সালে সংখ্যা দাঁড়ায় ১০১টি এবং ২০২৩-২৪ সালে ১০৫টি। ২০২৪-২৫ সালে সংখ্যা অপরিবর্তিত থাকলেও ২০২৫-২৬ সালে তা বেড়ে ১১০ হয়েছে। ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকদের মতে, গত কয়েক বছর ধরে বাঘিনীর সাথে যে বাচ্চাগুলি ঘুরে বেড়াতে দেখা যেত সেগুলি এখন পূর্ণবয়স্ক হওয়ায় বাঘের সংখ্যা এক লাফে বেশ খানিকটা বেড়েছে। ভারতের বহু বনাঞ্চলে বাঘের সংখ্যা কমলেও সুন্দরবন একমাত্র স্থান যেখানে প্রায় প্রত্যেক বছর বাঘের সংখ্যা বাড়ছে।

বন আধিকারিকরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে জঙ্গলে বাঘিনী এবং তাদের শাবকদের ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে সুন্দরবনের পরিবেশ বাঘের বসবাসের জন্য অনুকূল। সুন্দরবন থেকে পাওয়া ব্যাঘ্র সুমারির যাবতীয় তথ্য ইতিমধ্যেই ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় স্বীকৃতি পাওয়ার পর তা চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে। সাধারণত প্রতি ৪ বছর অন্তর কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক বাঘ সুমারির রিপোর্ট প্রকাশ করে থাকে।

সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের জন্য গর্বের। সংরক্ষণ ও নজরদারির কারণেই এই সাফল্য। বাঘিনী ও শাবকদের উপস্থিতি প্রমাণ করে সুন্দরবনের ইকোসিস্টেম সুস্থ আছে। আগামী দিনেও এই ধারা বজায় থাকবে বলেই আশাবাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *