আজকের দিনেবিশ্ব

Ayatollah Ali Khamenei: শুরু আয়াতোল্লা খামেনেইর অন্ত্যোষ্টিক্রিয়া, ইরানে পৌঁছল ভারতের প্রতিনিধি দল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- আমেরিকা ও ইজরায়েলে আগ্রাসী হানায় নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর দিনের সেই ঘটনার ১২৬ দিন পর তেহরানে তার অন্ত্যোষ্টিক্রিয়ার আয়োজন করেছে ইরান। নিরাপত্তার কারণে বাবার শেষকৃত্যে যোগ দেবেন না ছেলে, ইরানের উত্তরসূরী, সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেই। আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে প্রধানমন্ত্রী যেতে পারছেন। তাঁর জায়গায় ইরানে পৌঁছেছেন ভারতের বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র পবিত্র মার্গেরিটা, বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ আতা হাসনাইন-সহ ভারতীয় প্রতিনিধি দল। ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও শেষ শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম শুরু হয়েছে।

সেখানে প্রার্থনাসভায় রাখা হয়েছে প্রয়াত নেতা আয়াতুল্লা খামেনেই শেষকৃত্য। যাতে সেখানে তাঁকে আন্তর্জাতিক অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁকে শ্রদ্ধা নিবেদন করতে পারেন। ভারত সরকারের দুই প্রতিনিধি ছাড়াও ইরানের আনুষ্ঠানিক আমন্ত্রণে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের সমন্বয়ে গঠিত একটি সর্বদলীয় প্রতিনিধিদলও তেহরান সফর করছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পরিবর্তে তেহরানে গিয়েছেন প্রাক্তন বিদেশমন্ত্রী, প্রবীন কংগ্রেস নেতা সলমন খুরশিদ।  এছাড়াও তেহরানে আয়াতোল্লা আলি খামেনেইর অন্ত্যেষ্টিতে আমন্ত্রিত কংগ্রেসের আইটি সেলের প্রধান পবন খেরা, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। ইরানে পৌঁছে গিয়েছেন জম্মু-কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এবং আঞ্জুমান-ই-শারী শিয়ানের সভাপতি আগা সৈয়দ হাসান মোসাভি আল সাফাভি প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *