Independent Tibet: স্বাধীন তিব্বতের দাবি, নিউইয়র্কের রাষ্ট্রসংঘের সদর দফতরের সামনে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী যুবক
কিউ ইন্ডিয়া বাংলা- স্বাধীন তিব্বতের দাবি, নিউ ইয়র্কের রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরের সামনে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। হাতে তাঁর ধরা ছিল তিব্বতের পতাকা। এই ঘটনার পরেই তড়িঘড়ি ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৩২ মিনিটে পুলিশের কাছে একটি ফোন আসে। সেখানে বলা হয়, ফার্স্ট অ্যাভিনিউ ও ৪২তম স্ট্রিটের সংযোগস্থলে এক ব্যক্তি নিজের গায়ে আগুন দিয়েছেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হইয়, বাঁচানো যায়নি। চিকিৎসকেরা তার মৃত্যু হয়েছে বলে জানান। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, আত্মঘাতী হওয়ার সময় ওই যুবকের হাতে ধরা ছিল তিব্বতের পতাকা।
মার্কিন সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, আত্মঘাতী হওয়ার সময় ওই যুবকের হাতে তিব্বতের একটি পতাকা ছিল। এই ঘটনায় রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র বলেন, মর্মান্তিক এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। মৃত ব্যক্তির ব্যক্তির পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি’।
সূত্রের খবর, মৃত ওই যুবকের নাম ওই যুবকের নাম লবগা রাংজেন। তিনি তিব্বতপন্থী আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর তিব্বতের সভাপতি তেনচো গিয়াতসো মৃতের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রাংজেন তিব্বতের চীনের অধিগ্রহণ ও জোর করে তিব্বতে ‘জাতিগত ঐক্য ও অগ্রগতির উন্নয়ন আইন’ বা ‘এথনিক ইউনিটি অ্যান্ড প্রোগ্রেস’ আইনের প্রতিবাদে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। যে আইনের উদ্দেশ্য ছিল চীনের বিভিন্ন জাতির মধ্যে একটি অভিন্ন জাতীয় পরিচয় গড়ে তোলা। দাবি করা হয়, এই আইন উইঘুর মুসলিম ও তিব্বতীদের মতো সংখ্যালঘুদের অধিকার আরও খর্ব করবে। বার বার এই একই ইস্যুতে তিব্বতীরা রাষ্ট্রসংঘে সরব হলেও কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি।
