আজকের দিনেখেলা

এশিয়ান গেমস ২০২৬ থেকে নাম তুলে নিল ভারতীয় ফুটবল দল, সুযোগ পেল ফিলিপিন্স

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি:- এশিয়ান গেমস ২০২৬-এ খেলার যোগ্যতা থাকলেও শেষমেশ অংশ নিচ্ছে না ভারতীয় পুরুষ ফুটবল দল। ক্রীড়া মন্ত্রকের কঠোর অংশগ্রহণ নীতির জেরে টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করল ভারত।

কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রকের নিয়ম অনুযায়ী, এশিয়ান গেমসে দল পাঠাতে হলে সংশ্লিষ্ট খেলায় এশিয়ায় প্রথম আটের মধ্যে থাকতে হয়। ভারতীয় পুরুষ ফুটবল দল বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে এশিয়ায় ১৮ নম্বরে। ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও মন্ত্রক ছাড়পত্র দেয়নি।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে নিজে মন্ত্রকের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও সিদ্ধান্ত বদলাতে পারেননি। এআইএফএফ-এর তরফে যুক্তি দেওয়া হয়েছিল, অনূর্ধ্ব-২৩ দল পাঠানো হলে তরুণদের বড় মঞ্চে অভিজ্ঞতা হত। কিন্তু মন্ত্রক নিজেদের অবস্থানে অনড় থাকে।

ভারতের নাম প্রত্যাহারের ফলে সরাসরি যোগ্যতা অর্জন করেছে ফিলিপিন্স জাতীয় ফুটবল দল। তারা র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে পরবর্তী যোগ্য দল ছিল।

এই সিদ্ধান্তে হতাশ ভারতীয় ফুটবল মহল। ২০২২ হাংঝৌ এশিয়ান গেমসেও শেষ মুহূর্তে ছাড়পত্র পেয়েছিল দল। কিন্তু এবার আর সেই সুযোগ মিলল না। ফলে ২০২৬ নাগোয়া এশিয়াডে ফুটবল ইভেন্টে দেখা যাবে না সুনীল ছেত্রীদের উত্তরসূরিদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *