আজকের দিনেখেলাবিশ্ব

Venezuela earthquake : ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রীকে হারালেন ফুটবলার হেক্টর বেলো, উদ্ধার এক বছরের সন্তান !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- ভেনেজুয়েলা। চারিদিকে মৃত্যুর হাহাকার। প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ গোটা দেশ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। মৃতের সংখ্যা প্রায় ১৫০০ ছুঁইছুঁই। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা কমপক্ষে ১৪৩০। নিখোঁজ প্রায় ৬৮ হাজার মানুষ। এই মৃতের তালিকায় রয়েছে ভেনেজুয়েলার ফুটবলার হেক্টর বেলো তাঁর স্ত্রী আন্দ্রেয়া বেলো। স্ত্রীকে হারিয়ে শোকস্তব্ধ হেক্টর। সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, বুধবার পর পর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেই সময় হেক্টরের স্ত্রী তাদের এক বছরের কন্যা সন্তানকে নিয়ে ঘরেই ছিলেন। ভূমিকম্পের আঘাত থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে নিজেকে মৃত্যুর মুখে ঢলে পড়েন আন্দ্রেয়া।
দ্বিতীয় বিভাগের দল ‘মারিতিমো দে লা গুয়াইরা’-র হয়ে খেলা এই ডিফেন্ডার হয়ে খেলতেন হেক্টর বেলো। ইনস্টাগ্রামে স্ত্রীর মৃত্যুর খবর জানিয়েছেন তিনি। ফুটবলার হেক্টর লেখেন, আমি কী করে ব্যাখ্যা করব তুমি কীভাবে নিজের জীবন দিয়ে মেয়েকে রক্ষা করেছ। তুমি সব সময় আমার প্রিয় হিরোইন হয়ে হয়ে থাকবে। আমার বিশ্বাস ও (কন্যা সন্তান) একদিক বড় হয়ে জানবে তুমি ওকে কতখানি ভালোবাসতে, কীভাবে তুমি ওর জীবন বাঁচিয়েছিলে। হাসপাতাল থেকে তিনি লিখেছেন, “আমার মেয়ে ও তার ফুফু সুস্থ হয়ে উঠছেন। টুকরো টুকরো হয়ে যাওয়া আমার হৃদয়কে জোড়া লাগাতে আমার ছোট্ট মেয়েটিকে আমার প্রয়োজন।”
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি ‘লা গুয়াইরা’-তে একটি ভবন ধসে পড়ার সময় আন্দ্রেয়া আটকা পড়েন। পরে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন; তবে ওই দম্পতির ছোট মেয়ে আলানাকে জীবিত অবস্থায় পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *