আজকের দিনেবিশ্বভারত

আগামী বছরের শুরুতেই ভারতে আসতে পারেন ট্রাম্প, খবর মার্কিন সূত্রে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- আগামী বছরের শুরুতেই ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছন, বিদেশ সচিব মার্কো রুবিও। একই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত চমৎকার। ওয়াশিংটন ডিসিতে সংবাদ সংস্থা আইএএনএসের সঙ্গে কথা বলার সময় এই বছরের শেষে নয়াদিল্লির প্রস্তুতি দেখতে আসবেন তিনি। মার্কো জানিয়েছেন, ”আগামী বছরের শুরুর দিকে প্রেসিডেন্টের ভারতে আসার বিষয়টি নিয়ে আম রা দেখছি। আমার মতে এটি অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। তাছাড়া প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের মধ্যের সম্পর্ক অত্যন্ত নিবিড়, যা কূটনীতির ক্ষেত্রে সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফ্রান্সে আয়োজিত হয় জি-৭ সম্মেলন। সেখানে মুখোমুখি হয়েছিলেন মোদী ও ট্রাম্প। সম্মেলনের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়ষী প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। দাবি করেন, মোদী শান্ত ও স্থিতধী। তাই ট্রাম্পকে নয়, সকলের নজর থাকুক মোদীর দিকেই। তাঁকে বলতে শোনা যায়, ”প্রধানমন্ত্রী মোদী যেমন শান্ত, স্থিতধী এবং অত্যন্ত দক্ষ ও কঠোর, আমি তেমন নই।

উল্লেখ্য,  ২০২০ সালে ভারতে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তী সময়ে তাঁকে পরাজিত করে গদিতে বসেন জো বাইডেন। পরে ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হয় ট্রাম্পের দ্বিতীয় ইনিংস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *