আজকের দিনেভারত

বিয়ের প্রতিশ্রুতি পূরণ না হলেই তাকে ধর্ষণ বলা যায় না, ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- পুরনো প্রেম। কিন্তু সেই সম্পর্ক কোনও কারণে পরিণতি পায়নি। ব্রেক আপ। বিয়ের প্রতিশ্রুতি পূরণ হয়নি বলেই তাকে ধর্ষণ বলা যায় না। সম্প্রতি একটি ধর্ষণের মামলায় এই কথা জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। একই সঙ্গে মামলার বিচারপ্রক্রিয়াও বাতিল করে দিলেন বিচারপতি  বিবেককুমার সিং।  ৩৪ পৃষ্ঠার এই রায়ে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অভিযোগকারিণী প্রতিবার যৌন সম্পর্ক স্থাপনে সম্মতি দিয়ে থাকেন, তা হলে কোনও ভাবেই এই ক্ষেত্রে ধর্ষণের মামলা হয় না। সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, দু’জনের সম্মতিতেই প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। শুধুমাত্র বিয়ে হয়নি বলেই, অভিযোগকারিণী ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, এই মামলা চালিয়ে যাওয়া কেবল আদালতের সময় নষ্ট। বিচারপ্রক্রিয়ার চরম অপব্যবহার ছাড়া আর কিছুই নয়।

২০১৯ সালে প্রয়াগরাজের কর্নেলগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন অভিযোগকারিণী। তাঁর বয়ান অনুযায়ী, তিনি প্রতাপগড়ের বাসিন্দা। ২০১৪ সালে তিনি প্রয়াগরাজে তিনি একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে যান। সেই সময়ে অভিযুক্ত যুবক যিনি সম্পর্কে তাঁর দূর সম্পর্কের আত্মীয় তাঁকে থাকার জায়গা খুঁজে পেতে সাহায্য করেছিলেন। দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা পরিণতি প্রায় প্রেমে। এর পরেই ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন তরুণী।

তাঁর অভিযোগ, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন অভিযুক্ত। তরুণীর অভিযোগ, বিয়ের কথা বললেই তার কপালে জুটত মারধর। লিভ-ইন সম্পর্কে থাকাকালীন তরুণীর একটি আপত্তিকর ভিডিয়োও তোলা হয়েছিল। যা দেখিয়ে পরবর্তী পরবর্তীতে তাকে ব্ল্যাকমেল করা হয়েছিল। মামলায় ২০২০ সালে পুলিশ চার্জশিট দাখিল করে নিম্ন আদালতে।

২০২১-এ শুরু হয় বিচারপ্রক্রিয়া। ধর্ষণের মামলা খারিজের আর্জি জানিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত যুবক। শুনানিতে তরুণী আদালতে জানিয়েছিলেন, তিনি ধর্ষণের অভিযোগ দায়ের করার পরে দু’জনের মধ্যে ‘প্রতীকী বিয়ে’ও দুই পরিবারের উপস্থিতিতে। এই বিষয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টের একক বেঞ্চের পর্যবেক্ষণ ছিল অভিযুক্তকে বিয়েতে রাজি হতে বাধ্য করার ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। তা ছাড়া, মেডিক্যাল পরীক্ষায় তরুণীর শরীরে কোনও আঘাত, মারধরের কোনও প্রমাণ মেলেনি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *