নিট পুনঃপরীক্ষা নিয়ে অতি সক্রিয় কেন্দ্র, গাফিলতি বরদাস্ত নয়
কিউ ইন্ডিয়া বাংলা- নিট পুনঃপরীক্ষা নিয়ে কোনও গাফিলটি বরদাস্ত নয়। প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থায় দফায় দফায় কেন্দ্রের তরফে বৈঠক করা হচ্ছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে আয়োজনের কথা বলেছেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, পরীক্ষার দায়িত্বে থাকা আধিকারিকদের নির্দিষ্ট সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার দায়িত্বে থাকা সব কর্মী, আধিকারিককে সতর্ক থাকতে হবে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজের রিপোর্ট সরাসরি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) অধিকর্তাকে পাঠাতে হবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রতিটি কেন্দ্রে যথাযথ ব্যবস্থার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, ২১ জুনের পরীক্ষায় বায়োমেট্রিক ভ্যারিফিকেশনের ব্যবস্থা থাকবে প্রতিটি কেন্দ্রে। কোনও পরীক্ষার্থীর তথ্য যাচাই না করে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। এ ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য যাচাই করতে গিয়ে যান্ত্রিক ত্রুটি যদি ধরা পড়ে সেক্ষেত্রে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে দেওয়া হবে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ পদক্ষেপ করেছে ন্যাশনাল মেডিক্যাল কমিশনও। ২০ থেকে ২১ জুন পর্যন্ত মেডিক্যাল কলেজে কোনও ছুটি থাকছে না।
সুরক্ষিত ভাবে পরীক্ষা আয়োজনে যাতে বিঘ্ন না ঘটে, সে জন্য সাইবার দুনিয়াতেও নজরদারি চালাবে কেন্দ্র। প্রশ্নপত্র ফাঁস ও নম্বর পাইয়ে দেওয়ার মতো বিজ্ঞাপন প্রকাশিত হলে তা দ্রুত খতিয়ে দেখছে সাইবার সুরক্ষা বিভাগ। পরীক্ষার্থীদের কাছে সরাসরি কোনও প্রস্তাব এলে বা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অপরাধ ঘটনার সাক্ষী থাকলে তারা নিজেরা সরকারি হলে নিজেরাও সরকারি হেল্পলাইন নাম্বারে ফোন করেও বিশদে জানাতে পারেন।
