আজকের দিনেবাংলার আয়নাবিশ্বভারত

Cooking Gas : হরমুজ প্রণালী খুলতেই স্বস্তির হাওয়া, ভারতের পথে ৪০ এলপিজি ট্যাঙ্কার — কমতে পারে রান্নার গ্যাসের দাম !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ইরান-আমেরিকা যুদ্ধে বন্ধ হয়ে যাওয়া হরমুজ প্রণালী অবশেষে খুলেছে। আর তাতেই স্বস্তি ফিরছে ভারতের হেঁশেলে। এলপিজি ও তেল বোঝাই ৪০টি ট্যাঙ্কার রওনা দিয়েছে ভারতের উদ্দেশে। বিগত কয়েক মাসের তীব্র গ্যাস সংকট কাটার আশায় দেশবাসী।

ইরান-আমেরিকা সংঘাতে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছিল হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি পরিবহণের অন্যতম প্রধান এই রুট বন্ধ করে দেয় আমেরিকা। ফলে ভারতে এলপিজি আমদানি যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় ৫১% কমে যায়। ‘কেপলার’-এর সিনিয়র এনার্জি অ্যানালিস্ট সুমিত রিতোলিয়ার কথায়, “গ্যাসের মজুত ফুরিয়ে আসছিল। নতুন করে স্টক ভরার তীব্র চাপ তৈরি হয়েছিল।”

এবার প্রণালী খুলতেই প্রথম দফায় রান্নার গ্যাস ও এলএনজি ট্যাঙ্কারগুলোকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ৪০টি জাহাজ ভারতের পথে। যুদ্ধের জেরে পেট্রোল-ডিজেলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল ঘরোয়া ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও। হেঁশেলে আগুন লেগেছিল মধ্যবিত্তের।

তবে রাতারাতি দাম কমবে না। সুমিত রিতোলিয়া জানাচ্ছেন, যুদ্ধের প্রভাব বিভিন্ন জ্বালানিতে বিভিন্ন রকম পড়েছে। তাই আন্তর্জাতিক বাণিজ্য ধাপে ধাপে স্বাভাবিক হবে। তবুও আশার কথা, আমেরিকা-ইরানের শান্তি আলোচনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। জোগান স্বাভাবিক হলে দামও নামবে।

হরমুজ খুলে যাওয়ায় আপাতত স্বস্তি। ৪০টি ট্যাঙ্কার পৌঁছলেই কাটবে গ্যাসের আকাল। বিশেষজ্ঞদের ধারণা, শীঘ্রই পেট্রোল, ডিজেল ও এলপিজি সিলিন্ডারের দাম কমতে পারে। তাতে মূল্যবৃদ্ধির চাপ থেকে খানিকটা রেহাই পাবে মধ্যবিত্ত। হেঁশেলে ফিরবে স্বস্তির হাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *