অযোধ্যার রামমন্দিরে ভগবানকে নিবেদন করা হল বিশ্বের সবচেয়ে দামি আম, জানেন দাম কত?
কিউ ইন্ডিয়া বাংলা- বিশ্বের সবচেয়ে দামি আম এবার অযোধ্যার রামমন্দিরে। এই প্রথমবার রামের উদ্দেশে নিবেদন করা হল জাপানের বিখ্যাত আম। জাপানের এই বিখ্যাত আম হল মিয়াজাকি। এই আম ‘এগ অব দ্য সান’ নামেও পরিচিত। এই ধরনের আমগুলির দাম লক্ষ টাকার বেশি। আরও একটি উল্লেখ করার বিষয় হল, এই আম জাপান থেকে আনা হয়নি। অযোধ্যার মাটিতেই ফলেছে বিশ্বের অন্যতম দামি এই আম। আন্তর্জাতিক বাজারে এই বিরল আমের দাম প্রতি কেজিতে প্রায় ২.৫ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা।
সোমবার স্থানীয় প্রথা মেনে মরশুমের প্রথম পাকা আম ভগবান রামের উদ্দেশে নিবেদন করা হল। ওমপ্রকাশ সিং নামে অযোধ্যার এক কৃষক প্রায় দুবছর আগে পরীক্ষামূলক মিয়াজাকির চারা রোপন করা করেছিলেন। পরীক্ষা করে দেখা হয়েছিল, অযোধ্যার আবহাওয়ায় এই বিদেশি জাতের আম জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে বড় হয়ে উঠতে পারে না। সেই পরীক্ষা সফল হয়েছে। গাছটি স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে এ বছর প্রায় এক ডজন আমের ফলন দিয়েছে।
ওমপ্রকাশ সিং জানিয়েছেন, মিয়াজাকি জাপানের একটি অত্যন্ত জনপ্রিয় একটি আম। যা বিশ্বের সবচেয়ে দামি আম হিসেবে পরিচিত। এটি অন্যান্য আমের তুলনায় বেশি মিষ্টি, আঁশ রয়েছে, ভিটামিনে ভরপুর। প্রায় দু’বছর আগে গাছটি লাগিয়েছিলাম। এই বছরটি প্রায় ১২টি আম হয়েছে। প্রতিটির ওজন ১৫০ গ্রাম থেকে ৩০০ গ্রামের মধ্যে। প্রথা অনুযায়ী প্রথম পাকা আমটি ভগবানকে দেওয়ার নিয়ম। সেই নিয়ম অনুযায়ী দেওয়া হয়েছে। তিনি আরও জানান, তাঁর বাগানে শুধু মিয়াজাকি নয়, থাইল্যান্ডের ‘বানানা ম্যাঙ্গো’, অস্ট্রেলিয়ার ‘R2E2’ এবং ভারতের জনপ্রিয় ‘চৌসা’ ও ‘দশেহরি’ জাতের আমও চাষ করা হচ্ছে। এই বিরল অযোধ্যার মানুষের কাছে এখন নতুন আকর্ষণ।
