আজকের দিনেখেলাবিশ্ব

FIFA Worldcup 2026 : বিশ্বকাপে প্রথম অঘটন: ৪০ বছরের ভোজিনহার দেয়ালে ধাক্কা খেল স্পেন, গোলশূন্য ড্র কেপ ভার্দের সঙ্গে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বিশ্বকাপের মঞ্চে প্রথম বড় অঘটন ঘটাল কেপ ভার্দে। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৬৭ নম্বরে থাকা আফ্রিকার ক্ষুদ্র দেশটি রুখে দিল ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে। ৪০ বছর বয়সী গোলকিপার ভোজিনহার অতিমানবীয় পারফরম্যান্সে গোলশূন্য ড্র হল ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচ। বদলি নেমেও দলকে বাঁচাতে পারলেন না লামিনে ইয়ামাল।

আটলান্টা স্টেডিয়ামে চোটের কারণে ইয়ামাল ও নিকো উইলিয়ামসকে প্রথম একাদশে রাখেননি কোচ দে লা ফুয়েন্তে। মাঝমাঠে রদ্রি-পেদ্রি থাকলেও আক্রমণে গাভি, তোরেস ও ওয়ারজাবালকে দিয়ে উইং খেলান তিনি। ফলে ফাইনাল থার্ডে বারবার খেই হারায় স্পেন।

৩৮ মিনিটে প্রথম বড় সুযোগ পায় স্পেন। তোরেসের হেড ও ফিরতি বলে ওয়ারজাবালের হেড – দুটোই বাঁচিয়ে দেন অভিষেক বিশ্বকাপ খেলতে নামা ভোজিনহা। এরপর ৪৪ মিনিটে তোরেসের মাটি ঘেঁষা শট, দ্বিতীয়ার্ধে লাপোর্তের হেড, লরেন্তের শট – সবই আটকে দেন তিনি।

৭০ মিনিটে ইয়ামালকে নামান স্পেন কোচ। সঙ্গে সঙ্গে তাঁকে আটকাতে তিনজন ডিফেন্ডার জুড়ে দেন কেপ ভার্দের কোচ বুবিস্তা। শেষ মুহূর্তেও অবিশ্বাস্য সেভ করেন ভোজিনহা। গোটা ম্যাচে ৮টি অন টার্গেট শট নিয়েও গোল পায়নি স্পেন। উল্টোদিকে মাত্র ১টি শট নেয় কেপ ভার্দে।

পাঁচ লক্ষ জনসংখ্যার দেশ কেপ ভার্দে প্রমাণ করল, ফুটবলে র‍্যাঙ্কিং সব নয়। লড়াইয়ের জন্য দরকার সিংহহৃদয়। স্পেনের মতো মহাশক্তিকে রুখে ভোজিনহা বাহিনী লিখে ফেলল রূপকথা। যুগ যুগ ধরে চলবে এই বীরত্বের গল্প। স্পেনের সান্ত্বনা একটাই – ২০১০ সালেও প্রথম ম্যাচে হেরে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *