আজকের দিনেখেলাতিলোত্তমারাজনীতি

এখনও খোঁজ নেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর! মেসিকাণ্ডে ৪৮ ঘণ্টার মধ্যে কী হাজিরা দেবেন অরূপ বিশ্বাস?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ক্রমশই বিপাকে জড়াচ্ছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। পাহাড় প্রমাণ দুর্নীতির প্রমাণ তো তাঁর বিরুদ্ধে আছেই সেইসঙ্গে গোদের উপর বিষফোঁড়ার মতো ঘাড়ে চেপে বসেছে মেসিকাণ্ড। এবার মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিস পাঠানো হল, ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তাকে এই নোটিস পাঠিয়েছে। নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে থানায় সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। বর্তমানে কোনও খোঁজ নেই অরূপ বিশ্বাসের। বেশ কিছুদিন ধরে তিনি বেপাত্তা। পুলিশের এই তলবে তিনি সাড়া দেন কিনা সেটাই এখন লক্ষ্য। ইতিমধ্যেই এই বিশ্বাস ব্রাদার্সের উপর ক্ষোভে ফেটে পড়েছে নিউআলিপুরের মানুষ থেকে গোটা টলিউড। জেলে রয়েছেন সরূপ বিশ্বাস। তাহলে এবার কী অরূপের পালা?

গত ১৭ মে শতদ্রু দত্ত বিধানগর দক্ষিণ থানায় অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ এনেছেন মেসির গোট ট্যুরের আয়োজন শতদ্রু। সেই অভিযোগের ভিত্তিতে অরূপকে গত ৪ জুন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তার আগেই দক্ষিণ থানার সঙ্গে যোগাযোগ করেন প্রাক্তন মন্ত্রী। প্রথমবার তলব এড়ানোর সময় অরূপ জানান, তিনি অসুস্থ। তাই আগামী দু’সপ্তাহের হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। তবে সেই সময়টা রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে দিতে চায় না পুলিশ। গত ৮ জুন, বেলা ১১টার মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তার আগের দিন প্রাক্তন মন্ত্রীর বাড়িতে দুটি নোটিসও সাঁটিয়ে দেয় পুলিশ। সেখানে স্পষ্টভাষায় জানিয়ে দেওয়া হয়, প্রাক্তন মন্ত্রী যে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দিতে চাইছেন না, সেই শারীরিক অসুস্থতার তিনি কোনও প্রমাণ দেখাতে পারেননি। কোনও মেডিক্যাল রিপোর্ট তিনি জমা দেননি। তাই গত ৮ জুন বেলা বেলা ১১ টার মধ্যে তাকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়। তবে সেদিনও হাজিরা দেননি তিনি। আইনজীবী মারফতও থানায় তিনি কিছু জানাননি। ইতিমধ্যে মেসিকাণ্ডে বারাসত আদালত আগাম জামিনের আবেদন জানিয়েছিলে অরূপ। সেই আবেদন খারিজ হয়েছে। পরে তিনি আবেদন করেন কলকাতা হাইকোর্টে। সেখানেই ধাক্কা খান তিনি। এর পরে হাইকোর্টে তরফে জানানো হয়, তলবের ৪৮ ঘণ্টা আগে নোটিস দিয়ে অরূপ বিশ্বাসকে জানাতে হবে। সেই সঙ্গে হাইকোর্ট জানিয়ে দেয়, তদন্ত চলবে তদন্তের মতোই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *