আজকের দিনেবাংলার আয়নাভারত

স্বপ্ন নয়, বাংলায় বাস্তবের পথে বুলেট ট্রেন! বিরাট ঘোষণা রেলমন্ত্রীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হতে চলেছে বলে ইঙ্গিত মিলল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বক্তব্যে। নবান্নে প্রশাসনিক বৈঠকের পর তিনি ঘোষণা করেন, ভবিষ্যতে দিল্লি থেকে শিলিগুড়ি পর্যন্ত বুলেট ট্রেন পরিষেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে মাত্র ছয় ঘণ্টার মধ্যেই রাজধানী দিল্লি থেকে লখনউ, বেনারস, পাটনা হয়ে উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়িতে পৌঁছে যাওয়া সম্ভব হবে এই বুলেট ট্রেনের মাধ্যমে।দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে উচ্চগতির রেল পরিষেবা চালুর ফলে শুধু যাত্রী পরিষেবার মানই উন্নত হবে না, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

নবান্নে অনুষ্ঠিত বৈঠকে রেলমন্ত্রী আগামী পাঁচ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে আরও ৬০টি নতুন ট্রেন চালুর আশ্বাস দেন। রাজ্যজুড়ে ১০২ টি স্টেশনের পুনর্নির্মাণের কাজ হবে। এর মধ্যে ১০টি স্টেশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। বর্তমানে রাজ্যে ৯টি বন্দেভারত, ১ টি বন্দেভারত স্লিপার ও ১৩টি অমৃতভারত ট্রেন চলছে।তাঁর মতে, রাজ্যের রেল অবকাঠামোকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিশেষ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অতীতে বিভিন্ন রেল প্রকল্পের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি প্রাক্তন তৃণমূল সরকার দিতেন না। তবে বর্তমান পরিস্থিতিতে সেই বাধা কাটিয়ে দ্রুত গতিতে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার আশা করেন তিনি।

কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়েও এদিন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন রেলমন্ত্রী। তাঁর বক্তব্য, “কলকাতাবাসী যাতে মেট্রো পরিষেবা না পান সেই কারণে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন তৃণমূল সরকার,কিন্তু এবার থেকে পশ্চিমবঙ্গে পুরো উদ্যমে কাজ চলবে”। গত ১২ বছরে কলকাতা শহরের পরিবহণ ব্যবস্থা আধুনিক ও গতিশীল করে তুলতে মেট্রো নেটওয়ার্কের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়াও বন্দে ভারত ও অমৃত ভারত ট্রেনের মতো আধুনিক পরিষেবার প্রসঙ্গ তুলে ধরে রেলমন্ত্রী জানান, ১৯৭২ সালে চালু হওয়ার পর ৪২ বছরে মাত্র ২৮ কিমি কলকাতা মেট্রোপথের কাজ হয়েছে। কিন্তু,গত ১২ বছরে মোদি জমানায় কলকাতায় ৪৫ কিলোমিটার মেট্রোপথ সম্প্রসারণ হয়েছে। তাঁর বক্তব্যে স্পষ্ট, আগামী দিনে রাজ্যে রেল যোগাযোগ ব্যবস্থার আরও বিস্তার ঘটাতে কেন্দ্র একাধিক বৃহৎ প্রকল্প হাতে নিতে চলেছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী দিনে রাজ্যে এক লক্ষ কোটির রেল প্রকল্পের কাজ চলবে।প্রকল্পটি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *