তিলোত্তমাআজকের দিনে

পার্কস্ট্রিটে সাড়ে ৪ লক্ষ ডলার-সহ গ্রেপ্তার ৩ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ভোটের মুখে খাস কলকাতায় বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পার্কস্ট্রিট থানার এলাকায় মঙ্গলবার গভীর রাতে প্রায় সাড়ে ৪ লক্ষ মার্কিন ডলার-সহ গ্রেপ্তার করা হয়েছে তিন যুবককে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ কোটি টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সায়ন দাস, মহম্মদ আসাদ এবং ফিরোজ খান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিন জনই মুম্বইয়ের বাসিন্দা। মঙ্গলবার রাতে টহলদারির সময় সন্দেহজনকভাবে তাঁদের ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাঁদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করতেই উদ্ধার হয় থরে থরে সাজানো ডলার।

এত বিপুল অঙ্কের অর্থের উৎস জানতে চাইলে ধৃতরা দাবি করেন, তাঁরা একটি মুদ্রা বিনিময় সংস্থায় কাজ করেন এবং সেই সূত্রেই টাকা নিয়ে মুম্বই যাচ্ছিলেন। তবে বৈধ নথি দেখাতে না পারায় তাঁদের আটক করা হয়। পরে বেআইনি অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিন জনকেই। বুধবার ধৃতদের আদালতে পেশ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *