৫৮ বছরের বৈবাহিক জীবনের ইতি টানতে আদালতের দরবারে বৃদ্ধ দম্পতি
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজস্থানে ঘটলো এমন একটি ঘটনা আলোচনা শুরু হয়েছে নেটমাধ্যমে । ৫৮ বছরের দাম্পত্য জীবনে ইতি জানতে চেয়ে রাজস্থানের হাইকোর্টের দ্বারস্থ হলেন এক বৃদ্ধ । স্ত্রীর থেকে বিচ্ছেদের জন্য বিচারপতির কাছে আবেদন করেছিলেন তিনি । কিন্তু তার আর্জি খারিজ করে দিল রাজস্থান হাইকোর্ট ।
১৯৬৭ সালের ২৯ শে জুন বিয়ে হয়েছিল এই দম্পতির । এরপর ৪৬ বছর একসঙ্গে সংসার করেছিলেন তারা। বিতর্কে সূত্রপাত হয় ২০১৩ সালে । তারপর ২০১৪ সালের ২৬ শে মে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন ওই বৃদ্ধ। বৃদ্ধ যাবি করেছিলেন তার স্থাবর সম্পত্তি বড় ছেলের নামে লিখে দেওয়ার জন্য তার স্ত্রী প্রতিনিয়ত চাপ সৃষ্টি করেছিলেন । এই নিয়ে দুই জনের মধ্যে প্রবল বিরোধ বেধেছিল । কারণ বৃদ্ধ এসেছিলেন ২ পুত্রের মধ্যে সমানভাবে সম্পত্তি ভাগ হোক । এবার এখানেই শেষ নয়, স্ত্রীর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগও তিনি তুলেছিলেন।
আবার তার স্ত্রী স্বামীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছিলেন । তার দাবি ছিল তার স্বামী সম্পত্তি সন্তানদের না দিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়ার পরিকল্পনা করছিলেন । এই ঘটনায় জড়িত ছিলেন তার দেওর । ভরতপুর আদালতে উভয় পক্ষের মামলার ভিত্তিতে শুরু হয়েছিল শুনানি ।
কিন্তু এত বছর সংসার করার পর বিবাহ বিচ্ছেদ তার পরিবারের উপর প্রভাব ফেলবে এই যুক্তি দেখিয়ে বৃদ্ধ দম্পতির আরজি খারিজ করেছিলেন ভরতপুর আদালতের ভারপ্রাপ্ত বিচারক । এরপর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা । কিন্তু হাইকোর্টেও একইভাবে তাদের আবেদন খারিজ করে দেয় বিচারপতি সুদেশ বনশল ও বিচারপতি অনিল কুমার উপমানের ডিভিশন বেঞ্চ ।
বিবাহ বিচ্ছেদের মামলা প্রতিনিয়ত আমাদের দেশে দেখা যাচ্ছে। কিন্তু ৫০ বছরের অধিক সময়ে একসঙ্গে সংসার করার পরেও এই ধরনের সিদ্ধান্ত নিতে চাওয়ার ঘটনা দেশে নজিরবিহীন।
