হিরণের দ্বিতীয় বিয়ে নিয়ে বিস্ফোরক প্রথম স্ত্রী অনিন্দিতা
কিউ ইন্ডিয়া বাংলা :- সরগরম রাজনীতির ময়দান থেকে টলিউড ইন্ডাস্ট্রি। নেপথ্যে বিজেপি বিধায়ক হিরণ এর দ্বিতীয় বিয়ে। মঙ্গলবার দুপুরে হঠাৎই একটি ছবি পোস্ট করেন অভিনেতা। যেখানে দেখা যাচ্ছে বারাণসীতে গঙ্গার ঘাটে হিন্দু ধর্ম মতে বিয়ে করছেন তিনি। হিরণের দ্বিতীয় স্ত্রীর নাম ঋতিকা গিরি। হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় বলেন অনেক দিন ধরেই এই সম্পর্কের কথা কানাঘুষো তার কানে এসেছিল । পরিবারের সম্মান এবং মেয়ের কথা ভেবে আমি এতদিন চুপ ছিলাম।
অনিন্দিতা বলেন, আমাদের এখনো ডিভোর্স হয়নি। হিরণের এই বিয়ে সম্পূর্ণ বেআইনি। ২০০০ সালে ১১ ডিসেম্বর আমাদের বিয়ে হয়। গত বছর আমাদের বিয়ের ২৫ বছর পূর্ণ হয়েছে। আমাদের ১৯ বছরের একটা মেয়ে আছে।
খড়গপুরের বিজেপি বিধায়কের প্রথম স্ত্রীর অভিযোগ, অনেক দিন ধরে তাঁর এবং মেয়ের উপর মানসিক অত্যাচার চলছিল। কিন্তু তিনি সবটাই আড়ালে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু মঙ্গলবার হিরণের এই পদক্ষেপে তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন ।
হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা জানিয়েছেন, বিজেপি বিধায়ক যাঁকে বিয়ে করেছেন তিনি তাঁদের মেয়ের থেকে মাত্র দু’বছরের বড়। এই ঘটনা খুবই প্রভাব ফেলেছে তাঁদের মেয়ের উপর। হিরণ এবং অনিন্দিতার মেয়ে এখন সেন্ট জেভিয়ার্স কলেজের মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী।
দ্বিতীয় বিয়ে নিয়ে প্রাক্তন স্ত্রী অনিন্দিতার কোনো মন্তব্যের জবাব এখনো অবধি হিরণ দেননি। তিনি সম্পূর্ণ নিশ্চুপ ।
