আজকের দিনেখেলা

সেঞ্চুরি সত্ত্বেও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হাতছাড়া বিরাটের ! তার জায়গায় কে ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলাঃ- ইন্দোরে শতরান করেও শীর্ষস্থান হাতছাড়া হলো বিরাট কোহলির। কিউইদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের মাঝে আইসিসি ওয়ানডে ব্যাটার র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছিলেন কিং কোহলি । কিন্তু সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে তার জায়গা খুইয়েছেন তিনি। বিরাটের জায়গায় এলেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল । সদ্যসমাপ্ত ভারত–নিউজিল্যান্ড সিরিজে মোট ৩৫২ রান করেছিলেন ড্যারেল মিচেল , তারই সুবাদে আইসিসি র‍্যাঙ্কিংয়ে পদোন্নতি হল তার । দ্বিতীয় স্থান থেকে প্রথমে পৌঁছালেন তিনি। প্রথম দশে বাকি ব্যাটারদের থেকে রেটিং পয়েন্টের দিক দিয়ে কোহলি ও মিচেল অনেক এগিয়ে ।

র‍্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছানোর পাশাপাশি ড্যারেল মিচেল এর আরো একটি কীর্তি গড়েছেন । মাত্র ৫৪ ইনিংসে ৯ টি সেঞ্চুরি করেছেন । তাঁর আগে এত দ্রুত সেঞ্চুরি হাঁকানোর কীর্তি রয়েছে পাকিস্থানের ইমাম-উল-হক , দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও কুইন্টন ডি ককের। এছাড়াও, তিন ম্যাচের সিরিজে ৩৫২ রান—নিউজিল্যান্ডের ইতিহাসে যা সর্বোচ্চ, বিশ্ব ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ। তিন ম্যাচের সিরিজে এর বেশি রান তুলেছেন কেবল বাবর আজম ও শুভমান গিল ।

ভারতীয়দের মধ্যে রোহিত শর্মা ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৪ নম্বরে নেমে গিয়েছেন। কারণ সদ্যসমাপ্ত সিরিজে হিটম্যান ব্যাটে সেভাবে রান পাননি। ভারত অধিনায়ক শুভমন গিল তালিকায় ৫ নম্বরে অবস্থান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *