সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল I-PAC মামলার শুনানি
কিউ ইন্ডিয়া বাংলা:- আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি হওয়ার কথা ছিল , কিন্তু সেটি পিছিয়ে গেছে । শুনানির নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী মঙ্গলবার অর্থাৎ ১০ ই ফেব্রুয়ারি । গতকাল সোমবার ২রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে ফলকনামা দিতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার জানায় ইডির তল্লাশিতে কোন বাধা দেননি মমতা বন্দ্যোপাধ্যায় । উপস্থিত ঈদ আধিকারিকদের অনুমতি নিয়ে পার্টি সংক্রান্ত ফাইল গুলি নিয়ে এসেছিলেন তিনি । মুখ্যমন্ত্রীর এই হলফনামার জবাব দেওয়ার জন্য সময় চেয়ে নেয় ইডি । আর সেই আবেদনের ভিত্তিতেই দেশের সর্বোচ্চ কোর্ট মামলার শুনানির তারিখ ১ সপ্তাহ পিছিয়ে দেয় ।
প্রসঙ্গত গত ৮ ই জানুয়ারি কলকাতায় আই প্যাক এর অন্যতম কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী প্রতীক জৈন এর বাড়িতে এবং সল্টলেকে আইপ্যাক এর অফিসে তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED) । ঘটনার দিন তড়িঘড়ি ওখানে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখান থেকে একটি সবুজ রংয়ের ফাইল নিয়ে বেরিয়ে আসতে দেখা গিয়েছিল তাকে । সেই মামলাই ওঠে সুপ্রিম কোর্টে , তার আজকে শুনানি হওয়ার কথা ছিল , কিন্তু ইডির আবেদনের ভিত্তিতে সেই শুনানির তারিখ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে ।
আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি হওয়ার কথা ছিল , কিন্তু সেটি পিছিয়ে গেছে । শুনানির নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী মঙ্গলবার অর্থাৎ ১০ ই ফেব্রুয়ারি । গতকাল সোমবার ২রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে ফলকনামা দিতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার জানায় ইডির তল্লাশিতে কোন বাধা দেননি মমতা বন্দ্যোপাধ্যায় । উপস্থিত ঈদ আধিকারিকদের অনুমতি নিয়ে পার্টি সংক্রান্ত ফাইল গুলি নিয়ে এসেছিলেন তিনি । মুখ্যমন্ত্রীর এই হলফনামার জবাব দেওয়ার জন্য সময় চেয়ে নেয় ইডি । আর সেই আবেদনের ভিত্তিতেই দেশের সর্বোচ্চ কোর্ট মামলার শুনানির তারিখ ১ সপ্তাহ পিছিয়ে দেওয়া হল ।
