আজকের দিনেবিশ্ব

শেখ হাসিনা ভারতে কিভাবে আছেন ? তার বিবরণ দিলেন ব্রিটেন আওয়ামী লীগের এক নেতা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- বিগত ২০২৪ সালের আগষ্ট মাসে বাংলাদেশের গণঅভ্যুত্থান ঘটে । সেই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী মুজিবর কন্যা শেখ হাসিনা । তারপর থেকে তিনি ভারতের রাজধানী দিল্লিতে নিরাপদ আশ্রয়ে রয়েছেন । সম্প্রতি গত ২১ শে জানুয়ারি লন্ডন থেকে আওয়ামী লীগের ব্রিটেন শাখার পাঁচ নেতা তার সঙ্গে গোপনে সাক্ষাৎ করেন । বাংলাদেশের এক শীর্ষ সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ওই নেতাদের মধ্যে ছিলেন ব্রিটেন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন ,সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্মসাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী ও ব্রিটেন যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক জামাল খান । গোপনীয়তার স্বার্থে জায়গার নাম প্রকাশ না করে তারা হাসিনার বাসস্থানের বিবরণ দিয়েছেন। এই প্রতিনিধি দলের এক নেতা জানিয়েছেন ভারত সরকার হাসিনাকে দিল্লিতে একটি সুবিশাল সুসজ্জিত ও অত্যন্ত সুরক্ষিত বাসভবনে অত্যন্ত সম্মানের সঙ্গে থাকার ব্যবস্থা করে দিয়েছে। অত্যন্ত জোরদার নিরাপত্তার ব্যবস্থা, তার জন্য করা হয়েছে এবং তাকে সহায়তা করার জন্য অনেক নিরাপত্তা কর্মী নিযুক্ত রয়েছেন । সেখানে সকলের প্রবেশের অনুমতি নেই । তারা জানান আমরা ওখানে প্রায় পাঁচ ঘন্টা ছিলাম, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পুরোটা সময় দিয়েছেন । তাকে দেখে আত্মবিশ্বাসী মনে হচ্ছিল , শারীরিক অসুস্থতারও কোন লক্ষণ আমাদের চোখে পড়েনি ।

২০২৪ সালের ৫ই আগস্ট গণঅভ্যুত্থান এর ফলে বাংলাদেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নিতে বাধ্য হন বঙ্গবন্ধু মুজিবর কন্যা । তার প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশের ইউনুস সরকার একাধিকবার চিঠি লেখে ভারতের কাছে কিন্তু তাতে ভারত কর্ণপাত করেনি । পদ্মা পাড়ের দেশের আদালত জুলাই গণঅভ্যুত্থানের মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে । এরপর থেকে বাংলাদেশ বারবার চাপ বাড়ানোর চেষ্টা করলেও ভারত সরকার কোন সময়ই কোন প্রতিক্রিয়া জানায়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *