শামির জন্য রঞ্জি সেমিফাইনালে লিড পেল বাংলা
কিউ ইন্ডিয়া বাংলা :- এই মুহূর্তে কল্যাণীর মাঠে রঞ্জি ট্রফির সেমিফাইনালে খেলছে বাংলা ও জম্মু-কাশ্মীর । বাংলার দেওয়া ৩২৮ রানের জবাবে মনে হচ্ছিল লিড নিয়ে নেবে জম্মু-কাশ্মীর । কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ান শামি। তার একার দাপটেই বাংলা প্রথম ইনিংস এর লিড নিতে সক্ষম হলো। তিনি একাই নিলেন আট উইকেট । তার বিধ্বংসী বোলিং স্পেলের সৌজন্যে জম্মু-কাশ্মীর এর প্রথম মিনিং শেষ হয় ৩০২ রানে । ২৬ রানের লিড পায় বাংলা ।
দ্বিতীয় দিনের শেষে জম্মু-কাশ্মীরের রান ছিল ৫ উইকেটে ২০৫ । ক্রিজে ছিলেন কানাইয়া ওয়াধাওয়ান ও আবিদ মুস্তাক । মঙ্গলবার সকালে তাদেরকে বেশি রান করতে দেননি শামি । এই দুই ব্যাটারকে আউট করেন তিনি । এছাড়া বংশরাজ শর্মা তার বলে আউট হন। এরা আউট হওয়ার পর জম্মু-কাশ্মীরের রান ছিল ২৩১। মনে হচ্ছিল বাংলা ৯০ রানের কাছাকাছি লিড পাবে। কিন্তু সেখানে আকিব নবী ও যুদ্ধবির সিং জম্মু-কাশ্মীরের হয়ে প্রতিরোধ করেন । তাদের মধ্যে ৬৪ রানের জুটি হয় । সেই সময় বাংলার রক্ষা করতে হয় আবার দেখা যায় মহম্মদ শামিকে । ব্যক্তিগত ৩৩ রানের মাথায় যুদ্ধবির ও ৪২ রানের মাথায় আকিব নবীকে আউট করে জম্মু-কাশ্মীরকে অলআউট করে দেন তিনি । গুরুত্বপূর্ণ ২৬ রানের লিড পায় বাংলা ।
ম্যাচের দ্বিতীয় দিনের শামি নিয়েছিলেন তিন উইকেট, আর তৃতীয় দিনে নিলেন পাঁচ উইকেট । জম্মু-কাশ্মীরের ১০ উইকেট এর মধ্যে ৮ উইকেট তিনি একাই নিলেন । জাতীয় দলের ব্রাত্য হয়ে গেলেও বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন তিনি । এই পারফরমেন্সের পর জাতীয় দলে ঢোকা দাবি আরো জোরালো করলেন তিনি ।
