আজকের দিনেভারতরাজনীতি

রাষ্ট্রপতি শাসনের অবসান, মণিপুরে নতুন মুখ্যমন্ত্রী !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- এক বছরের রাষ্ট্রপতি শাসনের পর অবশেষে নতুন মুখ্যমন্ত্রী পেতে চলেছে মণিপুর। সূত্রের খবর, বিজেপির মুখ হিসেবে উত্তর-পূর্বের এই রাজ্যের দায়িত্ব নিতে চলেছেন ইউমনাম খেমচাঁদ সিং। দীর্ঘ হিংসার অধ্যায় পেরিয়ে এতে কি শান্তির পথ খুলবে—তা নিয়েই এখন জোর চর্চা।

সোমবার জরুরি তলবে দিল্লিতে এসে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মণিপুরের এনডিএ বিধায়করা। সেই বৈঠকের পর থেকেই সরকার গঠনের জল্পনা তুঙ্গে ওঠে। মঙ্গলবার জানা যায়, পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে খেমচাঁদের নামেই সিলমোহর পড়েছে। তিনি মেইতেই সম্প্রদায়ভুক্ত।
২০২৩ সাল থেকে মেইতেই ও কুকি সম্প্রদায়ের সংঘর্ষে মণিপুরে প্রাণ হারিয়েছেন ৩০০-র বেশি মানুষ, ঘরছাড়া হয়েছেন লক্ষাধিক। পরিস্থিতি এখন তুলনামূলক শান্ত হলেও নতুন করে হিংসা এড়াতে বিজেপি মেইতেই মুখ্যমন্ত্রী ও কুকি উপমুখ্যমন্ত্রী এই সমীকরণে সরকার গঠনের পথে হাঁটছে বলে সূত্রের দাবি। যদিও উপমুখ্যমন্ত্রীর নাম এখনও প্রকাশ্যে আসেনি।

প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং হিংসা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় তীব্র বিরোধিতার মুখে পড়েন। ২০২৪-এর শেষ দিনে তিনি প্রকাশ্যে ক্ষমা চান এবং ৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। এরপর মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। সূত্রের খবর, তার পরই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন ইউমনাম খেমচাঁদ সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *