আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে অন্তত ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) শুনানি পর্ব ঘিরে রাজ্যে একের পর এক অশান্তির ঘটনা ঘটেছে । বাংলার ভোট নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে চায় নির্বাচন কমিশন । চূড়ান্ত ভোটার তালিকা আগামী ২৮ শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়ে যাবে । তারপর রাজ্যে তুমুল অশান্তির আবহ দেখা যেতে পারে । তার পরই মার্চের প্রথম সপ্তাহে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে শান্তি শৃংখলা বজায় রাখতে ভোটের আগেভাগেই পাঠিয়ে রাখতে পারে নির্বাচন কমিশন।

ভোটের বেশ খানিকটা আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর এলাকায় কঠোর নজরদারির মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা কমিশনের লক্ষ্য। সেই কারণেই মার্চের প্রথম সপ্তাহেই অন্তত ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামাতে চায় তারা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে।
এস আই আর শুনানি চলাকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ করা হয়েছিল। সেই বিষয়টিকেও এই ক্ষেত্রে মাথায় রাখা হচ্ছে । গতকাল মঙ্গলবার ১৭ ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে কোনরকম কোন ঝুঁকি নিতে নারাজ তারা । রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই মোতায়েন করা হচ্ছে এই বাহিনী। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থেকে শুরু করে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া এমনকি মুর্শিদাবাদেরও বেশ কিছু জায়গায় এস আই আর নিয়ে অশান্তি ছড়িয়েছে। রাজ্যে পাঠানো বিশেষ পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনা করে নির্বাচনের আগেই কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা ভাবছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন । কয়েকদিন আগেই রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই বৈঠকেই আগেভাগে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্তের কথা ভাবা হয়েছে বলে সূত্রের খবর । মার্চের প্রথম সপ্তাহেই ভোট ঘোষণা হওয়ার কথা আছে তার আগেই অন্তত একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে গোটা রাজ্যে নির্বাচনের আগে জোরদার নিরাপত্তা ব্যবস্থা করতে চায় কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *