আজকের দিনেবাংলার আয়না

মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, আহত ৩

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মঙ্গলবার এই বছরের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন শুরু হলো। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই বোর্ড পরীক্ষায় ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ উত্তেজনা ও প্রস্তুতি দেখা গেলেও, কান্দির এক গ্রামে সেই আনন্দ বদলে ব্যথা ও আতঙ্কে পরিণত হলো মুহূর্তে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জজান কেনারাম উচ্চ বিদ্যালয়ের চারজন ছাত্র ছাত্রী পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য সকালের দিকে রওনা হয়েছিল। তাঁদের পরীক্ষার কেন্দ্র ছিল জেমো নরেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়। পথেই একটি মোটরবাইক ও একটি অন্য গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ধাক্কায় মোটরবাইকে থাকা চারজনের মধ্যে তিনজন গুরুতরভাবে আহত হয়।

আহতদের মধ্যে রয়েছে মহম্মদ আজিম মল্লিক
সামিম শেখ। দুইজনের আঘাত ছিল তুলনামূলক আরও জটিল, তাঁদের অবিলম্বে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে ইতিমধ্যেই। অপর দুইজন ইফরান মল্লিক ও আজিম শেখকে প্রথমিক চিকিৎসার পর পরীক্ষায় যোগ দিতে সক্ষম হয়েছেন।

দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার ব্যবস্থা নেয়। কান্দি থানার পুলিশ ইনচার্জ মৃণাল সিনহা নিজেই ঘটনাস্থলে এসে আহতদের ইউএসজি ও এক্স-রে করানোর ব্যবস্থা করেন এবং নিজের গাড়িতেই তাঁদের হাসপাতালে পৌঁছে দেন। তিনি আরও চেষ্টা করেন যাতে আহত পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারেন। এই ঘটনায় পরীক্ষার্থীদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা পুলিশের মানবিক ভূমিকা ও দ্রুত চিকিৎসা ব্যবস্থার জন্য সন্তোষ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *