আজকের দিনেবাংলার আয়না

মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বিপত্তি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার আজ প্রথম দিন । আর প্রথম দিনেই ঘটলো বড় দুর্ঘটনা । বাসন্তী রাজ্য সড়কের আমঝাড়া বাজারের কাছে টোটোকে পাশ দিতে গিয়ে ধাক্কা লেগে উল্টে গেল প্রশ্নপত্র বোঝাই করা প্রাইভেট গাড়ি । ঘটনায় আহত হয়েছেন এক মহিলা পুলিশ কর্মীসহ মোট দুইজন পুলিশ ।

সূত্র মারফত জানা যাচ্ছে, বাসন্তী থানা থেকে মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে যাচ্ছিল একটি গাড়ি। বাসন্তী চড়াবিদ্যা রামকৃষ্ণ বিদ্যামন্দির পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে একটি টোটোকে পাশ দিতে গিয়ে প্রশ্নপত্রের গাড়িটি উল্টে যায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয় বাসন্তী থানার পুলিশ আহতদের উদ্ধার করে ক্যানিং মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয় । পুলিশ কর্মীরা এখন হাসপাতালে চিকিৎসাধীন । মহিলা পুলিশ কর্মীর আঘাত গুরুতর বলে জানা যাচ্ছে ।

ঘটনার জেরে বাসন্তী রাজ্য সড়কের আমঝাড়া বাজারে সাময়িক যানজটের সৃষ্টি হয় ।
আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা, এবারের পরীক্ষা চলবে ১২ ই ফেব্রুয়ারি পর্যন্ত । কতদিন সকাল ১০:৪৫ থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর দুটোয় । এবছরের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৭১৩৪০ জন । গতবারের থেকে প্রায় ২ লক্ষ পরীক্ষার্থী এবার বেড়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *