আজকের দিনেবাংলার আয়না

মধ্যমগ্রামে ভয়াবহ আগুন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মধ্যমগ্রামে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে বাদুর দীঘবেরিয়া দু’নম্বর গেট এলাকার একটি রাসায়ানিক কারখানায় হঠাৎ আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়।
খবর পেয়ে প্রথমে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরবর্তীতে আরও কয়েকটি দমকলের ইঞ্জিন পাঠানো হয়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকল কর্মীদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে বলে সূত্রের খবর। এই ঘটনার সময় কারখানার ভিতরে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। আগুন লাগতেই সবাই আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। তাই এখন পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

দমকল সূত্রে জানা গেছে, কারখানায় প্রচুর দাহ্য রাসায়নিক থাকায় আগুন খুব দ্রুত ভয়াবহ আকার নেয়। কী কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, প্রায় দু’বছর আগেও এই কারখানায় বড়সড় আগুনের ঘটনা ঘটেছিল। ফের একই জায়গায় আগুন লাগায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ঘটনার কারণ খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *