আজকের দিনেবাংলার আয়না

ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক খুনে ক্ষুব্ধ মমতা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিককে খুনের ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি জানিয়েছেন, এই ঘটনায় তিনি যেমন মর্মাহত, তেমনই ক্ষুব্ধ। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, পুরো বাংলা মৃত শ্রমিকের পরিবারের পাশে রয়েছে।

বৃহস্পতিবার সকালে ঘটনার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, এক যুবককে তাঁর ভাষা, পরিচয় ও শিকড়ের জন্য অত্যাচার করা হয়েছে এবং শেষ পর্যন্ত তাঁকে হত্যা করা হয়েছে। তিনি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। মুখ্যমন্ত্রী তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখেন, “আমি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সুখেনের পরিবারকে বলছি, এই অকল্পনীয় শোকের মুহূর্তে বাংলা আপনাদের পাশে আছে।”

নিহত পরিযায়ী শ্রমিকের নাম সুখেন মাহাতো (৩১)। তাঁর বাড়ি পুরুলিয়া জেলার জঙ্গলমহলের বরাবাজারের তুমড়াশোলের বাঁধডি এলাকায়। তিনি পুরুলিয়ার ৭৮ নম্বর বুথের ভোটার ছিলেন। জানা গিয়েছে, মহারাষ্ট্রের পুনেতে একটি গাড়ির পার্টস তৈরির সংস্থায় কাজ করতেন সুখেন। তাঁর দাদা তুলসিরাম মাহাতোর সঙ্গেই একই সংস্থায় কর্মরত ছিলেন তিনি।

অভিযোগ, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণেই রাজ্যের পিছিয়ে পড়া কুড়মি জনজাতির এই পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করা হয়েছে বিজেপি-শাসিত পুনেতে। এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুনের কোরেগাঁও ভিমার কাছে সনৎ বাড়ি এলাকায় সুখেনের কর্মস্থল ছিল। মঙ্গলবার বিকেল ৩টার শিফটে তিনি কাজে যোগ দিতে যান। সেখান থেকে প্রায় ৫০০ মিটার দূরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

বুধবার রাত পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে। পুনের শিকারপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *