আজকের দিনেবিশ্ব

ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকার মেইনে, ৮ যাত্রী নিখোঁজ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রবিবার সন্ধ্যায় আমেরিকার মেইনের ব্যাঙ্গার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেকঅফ-এর মাত্র কয়েক মিনিটের মধ্যেই একটি প্রাইভেট জেট ভেঙে পড়ে। বিমানটিতে ছিলেন চালকসহ আট জন। এখনো তাদের নিরাপত্তা বা অবস্থা সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।
বিমানটি ছিল বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬৫০ মডেলের একটি প্রাইভেট জেট। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনা ঘটেছে সন্ধে ৭:৪৫ মিনিটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনার তদন্তে এফএএ(ফিডারাল এভিয়েশন এডমিনিস্ট্রেশন) এবং জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ড (এনটিএসবি) নেমেছে।

এই ঘটনার দিন মেইনের বিস্তীর্ণ অঞ্চল তুষারঝড়ের কবলে ছিল। ব্যাঙ্গারেও প্রবল তুষারপাত ও হিমাঙ্কের নিচের তাপমাত্রার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল। বিমানবন্দরে সেই কারণে রবিবার অন্য কোনও বিমান টেকঅফ করেনি। তদন্তকারীরা এখন দেখছেন, দুর্ঘটনার পেছনে তুষারঝড়ের ভূমিকা কতটা ছিল।
ব্যাঙ্গার আন্তর্জাতিক বিমানবন্দর বস্টন থেকে প্রায় ২০০ মাইল (৩২০ কিলোমিটার) উত্তরে অবস্থিত এবং প্রতিদিন অরল্যান্ডো, ফ্লোরিডা, ওয়াশিংটন ডিসি, শার্লটসহ বিভিন্ন শহরের সঙ্গে শত শত ফ্লাইট পরিচালনা করে।

তুষারঝড় ও শিলাবৃষ্টির কারণে গোটা আমেরিকায় রবিবার প্রায় ১২,০০০ ফ্লাইট বাতিল এবং প্রায় ২০,০০০ ফ্লাইটের সময় পরিবর্তন হয়েছে। ফিলাডেলফিয়া, ওয়াশিংটন, বাল্টিমোর, নর্থ ক্যারোলিনা, নিউ ইয়র্ক এবং নিউ জার্সি সহ অনেক বিমানবন্দর ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *