আজকের দিনেবাংলার আয়না

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহকর্মীকে ধর্ষণ, অভিযোগ বিএমওএইচ এর বিরুদ্ধে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠল এক চিকিৎসক তথা বি এম ও এইচ এর বিরুদ্ধে । অভিযুক্ত ওই চিকিৎসক তালডাংরা গ্রামীণ হাসপাতালে কর্মরত । স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে । অভিযোগের সত্যতা খতিয়ে দেখতেই তদন্ত কমিটি গঠন করা হয়। স্থানীয় তালডাংরা থানায় অভিযোগও জানিয়েছেন নির্যাতিতা। তদন্ত শুরু করেছে পুলিশ ।

অভিযোগকারী ওই মহিলা হাসপাতালের ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত । দীর্ঘদিন ধরে এক জায়গায় কাজের সুবাদে অভিযুক্ত ওই চিকিৎসকের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে । এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্কে জড়ান অভিযুক্ত । কিন্তু বিয়ের বিষয়ে চাপ দিতেই ওই চিকিৎসক বিয়ে করতে অস্বীকার করেন যা নিয়ে তীব্র চাঞ্চল্য শুরু হয়। স্থানীয় তালডাংরা থানায় অভিযোগ জানান ওই নির্যাতিতা ফিজিওথেরাপিস্ট ।

এই প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সরেন বলেন “কোন ধরনের লিখিত অভিযোগ আমার কাছে জমা পড়েনি। তবে সংশ্লিষ্ট বি এম ও এইচ আমার কাছে কিছু অভিযোগ জানিয়েছেন । তবে পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে । তদন্ত সম্পন্ন হওয়ার পরেই পুরো বিষয়টা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ” । জেলার স্বাস্থ্য আধিকারিকরা সংবাদমাধ্যমের সামনে এই বিষয়ে মুখ খুলতে নারাজ। তাদের একটাই কথা রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না ।

এই বিষয়ে অভিযুক্ত চিকিৎসক জানিয়েছেন ” তাদের সম্পর্ক ছিল পারস্পরিক সম্মতিতে । বিষয়টি এখন ব্যক্তিগত পরিসর ছড়িয়ে প্রশাসনিক রূপ পাচ্ছে” । এখনো অবধি ঘটনা সত্যতার সামনে না আসলেও বিষয়টি নিয়ে যথেষ্ট শোরগোল সৃষ্টি হয়েছে তালডাংরা এলাকা জুড়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *