বিটি রোডে ভয়ংকর বাস দুর্ঘটনা, আশঙ্কাজনক ৪
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজারহাট নিউটাউনের পর বাসের রেষারেষি জেরে দুর্ঘটনা পানিহাটি ধানকল মোড়ে। দুটি বেসরকারি বাসের প্রেসারেষি জোরে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো পানিহাটি ধানকল মোড় সংলগ্ন বি টি রোডে । রাস্তার ধারে থাকা দুই সাইকেল মারার পর একটি বাইক সজরে আঘাত করে একটি বাস। বাসের চাকার তলায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের । গুরুতরভাবে আহত হয় আরো চারজন । আশঙ্কাজনক অবস্থায় আহতদের সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
এলাকার স্থানীয় বাসিন্দারা বিটি রোডে একসাথে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন। যার জন্য বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ট্রাফিক কর্তৃপক্ষ । পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ।
পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাস দুটির চালকের ভূমিকা নিয়েও তদন্ত শুরু হয়েছে। পুলিশ ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বয়ান নিয়েছে এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বিটি রোডের মতো ব্যস্ত রাস্তায় এই ধরনের দুর্ঘটনার পরে যাতে নিরাপত্তা নিয়ে বেশ বড়সড়ো প্রশ্ন উঠে গেল।
রাজ্য সরকার ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে পথ সচেতনতা বৃদ্ধি করার জন্য সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি আয়োজন করা হয়ে আসছে। তার পরেও এড়ানো যাচ্ছেনা যানবাহন দুর্ঘটনা । গাড়ি চালকদের মধ্যে সচেতনতা বোধের অভাব দেখা যাচ্ছে ।
