আজকের দিনেভারত

বিজেপি সরকারকে তোপ অভিষেকের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সংসদের বাজেট অধিবেশনে রণংদেহী মেজাজের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । একাধিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে তো দাগলেন তিনি । কেন্দ্রীয় বাজেটে বাংলা প্রতি বঞ্চনার অভিযোগ ও তোলেন তিনি এছাড়া ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি, দেশের কর ব্যবস্থা সহ একাধিক বিষয় নিজের বক্তব্য তুলে ধরেন ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, অভিযোগ এই দেশে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি ব্যক্তিকে ট্যাক্সের ফাঁদে ফেলে রাখা হয়। শিশুর জন্মের পরে তার ডায়াপারের ট্যাক্স, পড়াশোনা শুরু হওয়ার পরে শিক্ষা ,বই নোটবুক ,পেন পেন্সিল , সবকিছুর উপর ট্যাক্স তারপর উপার্জন করতে শিখলে তার আয়ের উপরে ট্যাক্স , টাকা বাঁচালে সেই সঞ্চয়ের উপরে ট্যাক্স , নিজের খরচটা চালালে তার ওপর ট্যাক্স ,পেট্রোল ডিজেলে ট্যাক্স ,অসুস্থ হলে ডাক্তার ওষুধ এর উপর ট্যাক্স এমনকি মারা গেলে সেই স্মরণ সভায় ধূপকাঠি জ্বালানোর জন্য ও ট্যাক্স দিতে হয় ” ।

বাংলার বকেয়া নিয়েও আজ বাজেট অধিবেশনে সরব হন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন আমরা নিজেদেরকে বিশ্ব গুরু বলে দাবি করি আবার আমাদেরই এক অঙ্গরাজ্য বাংলার দশ কোটি মানুষকে নিজেদের প্রাপ্য করের ভাগ থেকে বঞ্চিত করা হয়েছে। বাংলার প্রাপ্য এক লক্ষ কোটি টাকারও বেশি আটকে রাখা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে । একই খাদ্যাভ্যাস ভাষা সংস্কৃতির জন্য বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে । অনুপ্রবেশ ইস্যুতে বাংলায় এসে বিজেপির কেন্দ্রীয় নেতারা নিজেদের বক্তব্যের মাধ্যমে একাধিকবার রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন সেই ইস্যুতেও বিজেপিকে তোপ দাগেন অভিষেক । বাংলায় নয় আমাদের সরকার আছে। কিন্তু দিল্লির বুকে পহেলগাওতে সশস্ত্র অনুপ্রবেশকারীরা ঢুকলেন কিভাবে ? এ বিষয়ে বিজেপি নেতারা কি সাফাই দেবেন ।

সামনে বিধানসভা নির্বাচন হয়তো কুড়ি পঁচিশ দিন এর মধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যেতে পারে । তার আগে ভাই এটা অধিবেশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারের এক বিরাট অংশ হয়ে উঠতে পারে মতামত রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *