আজকের দিনেতিলোত্তমা

বন্দে ভারত স্লিপার ট্রেনে শুধু নিরামিষ খাবার? এনিয়ে বড় দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- বন্দে ভারত স্লিপার হাওড়া – কামাখ্যা গামী ট্রেনে খাবার তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই দেখা দিয়েছিল প্রচুর বিতর্ক । কারণ মেনুতে ছিল শুধুমাত্র নিরামিষ খাবার, যা নিয়ে ইস্যু করে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিল রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেস, এমনকি বন্দে ভারত এর এই খাদ্য তালিকা নিয়ে বিরোধিতা করতে দেখা যায় রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যকেও । এবার এই বিতর্কের অবসান হল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের আশ্বাসে ।বন্দে ভারতের খাবার নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা নিয়ে তিনি কথা বলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর সঙ্গে,এমনটাই জানা গিয়েছে । সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘পরশু রেলমন্ত্রীর আপ্ত সহায়কের সঙ্গে আমি যোগাযোগ করেছিলান। তারপর রেলমন্ত্রী গতকাল আমাকে ফোন করেন। আমি ওনাকে জানাই বন্দে ভারতের স্লিপারের মেনুতে শুধুই নিরামিষ খাবার থাকায় তার অন্য ব্যাখ্যা করেছে তৃণমূল কংগ্রেস। তারপরই রেলমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছেন।’ সুকান্ত মজুমদার আরও জানিয়েছেন যেহেতু ট্রেনটি সদ্যই চালু হয়েছে তাই এখনই সমস্ত পরিষেবা দেওয়া যায়নি। আপাতত শুধুমাত্র নিরামিষ খাবারই দিয়েই মেনু ঠিক করা হয়েছে। তবে দ্রুত যাত্রীরা আমিষ খাবার পাবেন ।

প্রসঙ্গত , বন্দে ভারত স্লিপার (হাওড়া – কামাখ্যা) ট্রেনের টিকিটের দাম এর সাথে খাবার এর দাম কেটে নেওয়া হয় । যাত্রীরা টিকিট কাটার সময় দেখেন খাবার তালিকা নির্বাচন করার সময় সেখানে আমিষ খাবার এর বিকল্প নেই । ট্রেনটি যেহেতু বাংলা থেকে ছাড়ছে , যাত্রীদের কাছে মাছ – মাংস ডিম এর চাহিদা থাকবেই। কথায় বলে মাছে ভাতে বাঙালি , সেই বাঙালিকে আমিষ খাবার ছাড়া রাখা যায় ?তবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর আশ্বাসে যাত্রীদের এই দাবি পূরণ হতে চলেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *